Wednesday, June 24, 2026

হেস্টিংসে শুভেন্দুকে লক্ষ্য করে মুর্দাবাদ-গদ্দার স্লোগান

Date:

Share post:

অমিত শাহের (Amit Shah) হাত ধরে নিজের খাসতালুক মেদিনীপুরে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর এদিন কলকাতায় বিজেপির (BJP) হেস্টিংস অফিসে শুভেন্দু-সহ অন্য দল থেকে আসা নেতাদের সম্বর্ধনার আয়োজন করেছিল গেরুয়া শিবির। পাশাপাশি দলীয় বৈঠকও ছিল তাঁদের।

অন্যদিকে, এদিন সকাল থেকেই বিজেপি দফতরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সভা করছিল শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। যার ফলে হেস্টিংস চত্বরে একটা চাপা উত্তেজনা ছিল। এরপর বিজেপি দফতর থেকে বেরিয়ে শুভেন্দু যখন গাড়ি করে যাচ্ছিলেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করে বেইমান-গাদ্দার বলে ধিক্কার জানাতে থাকে তৃণমূল কর্মী-সমর্থকরা। সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়। তবে প্রচুর পুলিশ মোতায়ন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুভেন্দু কার্যত যান গাড়ির জানালার কাঁচ তুলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন-২১ বছরের দলের জন্য এখন লজ্জা পাচ্ছেন শুভেন্দু!

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...