Friday, June 26, 2026

৩০ জুন উচ্চমাধ্যমিকের পরীক্ষা না নেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

৩০ জুন যেন উচ্চমাধ্যমিকের পরীক্ষা না নেওয়া হয়। অনুরোধ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Education Minister Partha Chatterjee)। গত বৃহস্পতিবার ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে বলা হয়েছিল ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে লিখিত পরীক্ষা।

শনিবার সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন,”৩০ জুন হুল দিবস। আদিবাসীদের একটি বড় উৎসবের দিন। সেই কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আবেদন জানাবো ৩০ জুন যেন পরীক্ষা না নেওয়া হয়।”

তিনি আরও জানিয়েছেন, ‘২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন খুব শীঘ্রই জানানো হবে।’

পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের পর উচ্চ মাধ্যমিকের রুটিন বদল হয় কিনা বা বদল হলেও ৩০ জুন-এর পরিবর্তে সেই পরীক্ষা কবে হয় তা এখনও জানা যায়নি।

২০২১ সালের উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা হবে ১০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। ২০ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর সংসদে জমা দিতে হবে। ১৫ জুন থেকে একাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন-মজার ভিডিও শেয়ার করে প্রশান্ত কিশোরকে ব্যাঙ্গ করলেন পরেশ রাওয়াল

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...