Monday, April 6, 2026

দীর্ঘ বাইক মিছিল নিয়ে নিহতের পরিবারকে ভরসা কোচবিহারের তৃণমূল যুব সভাপতির

Date:

Share post:

বাইক মিছিল করে খুন হওয়া সমর্থকের বাড়িতে গিয়ে ভরসা দিলেন কোচবিহারের (Coochbehar) তৃণমূল জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক (Avijit Dey Bhoumik)। শনিবার সকালে অভিজিৎ প্রথমে তুফানগঞ্জের রামপুরে যান। সেখান থেকে বাইক মিছিল শুরু করেন। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ বাইক মিছিল নিয়ে তিনি পৌঁছন নিহত সমর্থক খালেক মিয়াঁর (Khalek Mia) বাড়িতে। সেখানে তাঁর পরিবারের লোকজনকে সমবেদনা জানান।

তারপরে অভিজিৎ এলাকার দলীয় সমর্থকদের ভরসা দিয়ে জানান, তাঁরা যে কোনও মুহূর্তে ডাকলেই হাজির হয়ে যাবেন। দলের যুব কর্মীরা যে কারও বিরুদ্ধে লড়তে প্রস্তুত বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, নিহত খালেকের খুনের ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য সামনে এসেছে। সেই মতো জেরাও চলছে। দুদিন আগে ৭০ বছর বয়সী খালেক মিয়াঁকে বাড়ি থেকে ডেকে কুপিয়ে খুন করা হয়। তিনি তৃণমূলের (Tmc) কাঁটামারি এলাকার বুথ সদস্য ছিলেন। অভিযোগ, বিজেপির কয়েকজনের ডাকে সাড়া দিয়ে তাঁদের সভায় যেতে রাজি হননি বলে তাঁকে খুন করা হয়েছে। যদিও বিজেপির পাল্টা অভিযোগ, ওই ঘটনার সঙ্গে তাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন-অর্জুন সিং মাফিয়া, ওকে আমিও ভয় পাই! কেন এমন বললেন ফিরহাদ হাকিম?

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...