Saturday, April 4, 2026

পরবর্তী মহামারির জন্য স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে, দেশগুলির কাছে অনুরোধ WHO প্রধানের

Date:

Share post:

‘এটাই শেষ মহামারি নয়।’ করোনা (Coronavirus) অতিমারির সময় বিশ্বের মানুষের কাছে এমনই এক বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus)। বললেন, সকলকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে।

রবিবার বিশ্বজুড়ে প্রথম ‘মহামারি প্রস্তুতি’ (International Day of Epidemic Preparedness) দিবস পালন হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রসংঘ সদস্য দেশগুলিকে এবং বিশ্বের বিভিন্ন সংঠনকে ২৭ ডিসেম্বর দিনটি মহামারি প্রস্তুতি দিবস হিসেবে পালন করার নির্দেশ দিয়েছে। এখন থেকে প্রতিবছর ২৭ ডিসেম্বর বিশ্বজুড়ে মহামারি প্রস্তুতি দিবস পালন হবে। এদিনই হু প্রধান জানিয়েছেন, “ইতিহাস সাক্ষী, এটাই শেষ মহামারি নয়। অতিমারি আমাদের জীবনের অঙ্গ। এই মহামারি মানুষ-পশু এবং পরিবেশের স্বাস্থ্যের মধ্যে গভীর সম্পর্কের কথা আমাদের বুঝিয়েছে। মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য পরিবেশ-পশুপাখি সবকিছুর উপর যে বিপদ নেমে আসছে সেটা আগে প্রতিরোধ করতে হবে।”

বিশ্ব যেভাবে মহামারি রুখছে তাতে খানিকটা অসন্তুষ্ট ঘেব্রিয়েসুস। তিনি বলেছে, পৃথিবীর বুকে যখনই কোনও মহামারি এসেছে তখনই কোটি কোটি টাকা ব্যয় করি। তার আগে কেন নয়? মহামারি চলে গেলে টাকা খরচ হয় না, সব আবার থেমে যায়। কেন আগামি দিনের মহামারির প্রস্তুতি আগে থেকে নেওয়া হয় না? এবার পরিস্থিতি বদলানোর সময় এসেছে। হু কর্তার বিশ্বের সব সব দেশের কাছে একটি অনুরোধ করেছেন। বলেছেন, “দয়া করে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক বেশি বিনিয়োগ করুন। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যে। যাতে আমাদের সন্তানরা এবং তাঁদের সন্তানরা, মহামারির বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগাড় করতে পারে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস-এর এই অনুরোধ বিশ্বের কয়টি দেশ রাখে সেটাই দেখার।

আরও পড়ুন-হেলিকপ্টার দুর্ঘটনায় গিলগিট-বালুচিস্তানে মৃত ৪ পাকসেনা আধিকারিক

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...