Monday, April 6, 2026

সৌমেন্দু-অপসারণের প্রতিবাদে কাঁথি পুরসভা ছাড়লেন সাংসদ দিব্যেন্দু

Date:

Share post:

সৌমেন্দু অধিকারীকে ( Soumendu Adhikari) কাঁথি ( Contai) পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ায় তীব্র ক্ষোভপ্রকাশ করলেন তাঁর দাদা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)৷ শুধুই ক্ষোভপ্রকাশ নয়, মঙ্গলবার রাতে সাংসদ জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে কাঁথি পুরসভায় তাঁর যে অফিস রয়েছে তাতে বুধবার থেকে আর বসবেন না তিনি।

এদিন দিব্যেন্দু বলেছেন, “কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দুর অপসারণ দুর্ভাগ্যজনক। ৫০ বছর ধরে কাঁথি পুরসভা পরিচালনা করছে অধিকারী পরিবার। যেভাবে সৌমেন্দুকে সরানো হলো তার প্রতিবাদে বুধবার থেকে পুরসভায় আমার যে দফতর রয়েছে সেখানে আর না বসার সিদ্ধান্ত নিয়েছি”। তৃণমূলের সাংসদ দাবি করেছেন, সৌমেন্দুকে সরিয়ে যে ব্যক্তিকে পুরসভার প্রশাসক পদে বসানো হয়েছে তিনি কাঁথি পুর এলাকার ভোটারই নন”।

পাশাপাশি দিব্যেন্দু অধিকারী জোরালোভাবেই জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আস্থা অটুট৷ তিনি বলেছেন, “আমি তৃণমূলের সাংসদ। আমার বাবা দলের জেলা সভাপতি। সৌমেন্দুও দল ছাড়েনি”৷

রাজ্যের পুর দফতর মঙ্গলবার কাঁথি পুরসভার প্রশাসক সৌমেন্দু অধিকারীকে সরিয়ে সেই জায়গায় বসিয়েছে সিদ্ধার্থ মাইতিকে৷ নতুন প্রশাসক সিদ্ধার্থ মাইতি রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির ঘনিষ্ঠ৷ তৃণমূলের অভিযোগ, সৌমেন্দু অধিকারী ওই পদে থেকে দলবিরোধী কাজ করছিলেন। সে কারনেই তাঁর অপসারণ জরুরি ছিল।

মঙ্গলবার রাত পর্যন্ত এই বিষয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বা শিশির অধিকারীর ( Sisir Adhikary)-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- দেশে করোনায় মৃতদের মধ্যে ৭০ শতাংশই পুরুষ, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...