Friday, February 20, 2026

ক্ষমতায় এলে পরিবারপিছু সাড়ে ৫ হাজার নগদ, ঘোষণা কংগ্রেসের

Date:

Share post:

একুশের বঙ্গ নির্বাচনকে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বঙ্গ রাজনীতির কিছুটা হলেও ব্যাকফুটে থাকা কংগ্রেস(Congress) এবার নিজের জায়গা নিতে মরিয়া। যার ফলে নির্বাচনের অনেক আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(adhir Ranjan Chaudhary) ঘোষণা করে দিলেন বাংলায় ক্ষমতায় এলে পরিবারপিছু সাড়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে কংগ্রেসের জোট শরিক সিপিএম(cpm) ঘোষণা করে দিয়েছে ক্ষমতায় এলে সমস্ত শূন্য পদে এক বছরের মধ্যে নিয়োগ করবে তারা।

প্রসঙ্গত, ছত্তিশগড়ে একইভাবে কংগ্রেস সরকার নির্বাচনী লড়াইয়ে নেমেছিল। এবং জয়ের পর পরিবারপিছু মাসিক ৫,৭৫০ টাকা পৌঁছে দিতে দেখা যায় বাঘেল সরকারকে। ঠিক একই ধারা অবলম্বন করে এবার বঙ্গ নির্বাচনে নামতে তৈরি হলো কংগ্রেস। এ প্রসঙ্গে বাংলার শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘ক্ষমতায় এলে সমস্ত শূণ্যপদ আমরা পূরণ করবো। বাংলার মুখ্যমন্ত্রী শুধুই মুখে বলেন এবং পাড়ায় পাড়ায় যান দেখতে। তা না করে আপনি বাংলার মানুষের পকেটে যান।’

আরও পড়ুন:বছর শেষে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসের মুখে ক্রোয়েশিয়া

তবে শুধু কংগ্রেস বা সিপিআইএম নয় বাংলায় ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেওয়ার জন্য ফর্ম বিলি করা হয়েছিল তরফ থেকে। যাকে কেন্দ্র করে তীব্র জল্পনা ছড়ায়। পরে অবশ্য সেই ফর্ম প্রত্যাহার করে নেওয়া হয়। এরইমাঝে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানান, ক্ষমতায় এলে এক বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করে দেওয়া হবে। এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী আরো জানান, করোনা পরিস্থিতিতে অর্থ সংকট কাটাতে আগেই কংগ্রেসও বামেদের পক্ষ থেকে আয়কর দেন না এমন মানুষের কাছে মাসে সাড়ে সাত হাজার টাকা দেওয়ার দাবি জানান হয়। কিন্তু কেন্দ্র সেই দাবি মানেনি।

spot_img

Related articles

‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

এই প্রথমবার আইসিএআর-সিআইএফআরআই বা সিফরি প্রধান নদীগুলির বার্ষিক মাছ ধরার পরিমাণ নির্ধারণ করেছে। মহানদীতে এই পরিমাণ মোট ১৫,১৩৪...

কাটল জট, নিয়োগপত্র পেলেন রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করল। সুপ্রিম কোর্টের...

রাজ্যে প্রশাসনিক রদবদল, নবান্নের নির্দেশে চার আইপিএস আধিকারিকের বদলি

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এক সরকারি নির্দেশে চার জন আইপিএস...

SIR: পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ, ঝুলে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ ফের পিছিয়ে যাওয়ার ইঙ্গিত মিলল। পূর্বনির্ধারিত...