Saturday, June 20, 2026

হাথরসের বিতর্কিত জেলাশাসক প্রবীণ কুমারকে সরাল যোগী সরকার

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই আমলা স্তরে ব্যাপক রদবদল করল যোগী আদিত্যনাথ প্রশাসনের । হাথরসের বিতর্কিত জেলাশাসক প্রবীণ কুমার লক্সককে সরিয়ে দিল যোগী আদিত্যনাথের সরকার। মোট ১১ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে গতকাল ।
বিতর্কিত কথা এবং কাজের জন্য গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে ছিলেন প্রবীণ। হাথরসের ১৯ বছরের তরুণীর গণধর্ষণের মামলা নিয়ে উত্তাল হয়েছিল দেশ। গণধর্ষণে অভিযুক্তদের আড়াল করা থেকে নির্যাতিতার দেহ সৎকার, বয়ান বদলের জন্য নির্যাতিতার পরিবারের লোকজনের উপর চাপ সৃষ্টি করা, এমনকি সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে । কিন্তু তা সত্ত্বেও তাঁকে নিয়ে নির্বিকার ছিল যোগী সরকার।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...