Friday, April 3, 2026

সৌরভের অসুস্থতায় উদ্বিগ্ন নাগমা, কী করলেন তিনি!

Date:

Share post:

একসময় তাঁদের বন্ধুত্ব নিয়ে বিস্তর আলোচনা হত। ভারতীয় ক্রিকেট-বলিউড জুটির তালিকায় না হওয়া কাহিনি হয়ে রয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং নাগমা (Nagma)। শনিবার, সৌরভের আচমকা অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন দক্ষিণী এই অভিনেত্রী।

উডল্যান্ডস (Woodlands) হাসপাতালে ভর্তি হওয়ার পরেই বিচলিত নাগমা টুইট (Twitte) করেন। টুইটে সৌরভকে ট্যাগ (Tag) সংক্ষিপ্ত বয়ানে তিনি লেখেন, “দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইল”।

শনিবার সকালে বাড়িতেই জিম করছিলেন সৌরভ। সেই সময় বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই টুইট করে মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) , বোর্ড সচিব জয় শাহ (Joy Shsh), ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা (Rajiv Shukla), শচীন তেন্ডুলকর Sachin Tendulkar), বিরাট কোহলিরা Virat Kohli)। সেই তালিকায় যোগ হল নাগমার নাম।

এক সময় এই নাগমার সঙ্গে সৌরভের নাম জড়িয়ে অনেক মুখোরোচক খবর ঘুরেছে বিনোদন দুনিয়ায়। এমনকী, দক্ষিণের এক মন্দিরে তাঁরা বিয়ে করেছেন বলেও একসময় খবর রটে। তবে সব জল্পনায় জল ঢেলে আপাতত দুজনের রাস্তা দুদিকে। তবে মহারাজ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেও তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন নাগমা। এবার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে নতুন জল্পনা উস্কে দিলেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন:আপনার শরীর ঠিক আছে তো? বেডে বসে মমতাকে প্রশ্ন সৌরভের

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...