Friday, April 3, 2026

গরুপাচারকাণ্ডে এবার ডিএসপি পদমর্যাদার ৬ অফিসারকে নোটিস সিবিআইয়ের

Date:

Share post:

গরুপাচারকাণ্ডে এবার রাজ্য পুলিশের ইন্সপেক্টর ও ডিএসপি (DSP) পদমর্যাদার ৬ অফিসারকে নোটিস পাঠাল সিবিআই (CBI)। চলতি সপ্তাহেই তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই কয়েকজনের সঙ্গে কয়লা ও গরু পাচার কাণ্ডে (Coal and Cattle Smuggling) অভিযুক্ত ব্যক্তিদের সরাসরি যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন : কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের নজরে গনেশ বাগাড়িয়া

এর আগে গরু পাচার কাণ্ডে এক ডিআইজি (DIG) সহ বিএসএফের (BSF) ৪ অফিসারকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। ওই চারজনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই দফতরে হাজির হতে বলা হয়। সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে, যে চারজনকে নোটিস পাঠানো হয় তাঁদের মধ্যে ২ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট (Assistant Commandant) এবং একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসার। এর আগে এই মামলায় বিএসএফের কমান্ড্যান্ট (Bsf Commandant) সতীশ কুমারকে (Satish Kumar) গ্রেফতার করেছে সিবিআই। গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকও (Enamul Haque) আত্মসমর্পণ করেছে।

আরও পড়ুন : কয়লা-গরু পাচারকাণ্ড: তিন প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে হানা সিবিআইয়ের

অন্যদিকে গত ৩১ তারিখ, অর্থাৎ বছরের শেষদিনে কলকাতায় তিন প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে সিআরপিএফ-কে (CRPF) সঙ্গে নিয়ে তল্লাশি (Raid) অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ব্যবসায়ী বিনয় মিশ্রের (Binay Mishra) লেকটাউন, রাসবিহারী ও চেতলার (Laketown, Rashbehari, Chetla) বাড়িতে হানা দেয় সিবিআই। কয়লা ও গরু পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে জের করে বিনয় মিশ্রর নাম উঠে আসে।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে জামিন পেলেন গরু পাচার কাণ্ডে ধৃত BSF কম্যান্ড্যান্ট সতীশ কুমার

বিনয় মিশ্র ছাড়াও, কয়লা পাচারকাণ্ডে হুগলির কোন্নগরের কানাইপুরের শাস্ত্রীনগর এলাকার দুই ব্যবসায়ী অমিত সিংহ ও নবীন সিংহের বাড়িতেও হানা দেয় সিবিআইয়ের অফিসাররা। ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...