Sunday, April 5, 2026

নতুন বছরে ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের

Date:

Share post:

দীর্ঘ ২৯ দিন অপরিবর্তিত থাকার পরে ফের দাম বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের (Petrol Diesel)। বুধবার প্রতি রাজ্যে ডিজেলের দাম ২৫ থেকে ২৭ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে। পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৪ থেকে ২৬ পয়সা করে।

ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবারের পর বৃহস্পতিবার ফের বাড়ল দাম। কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে ২৭ পয়সা করে বেড়ে হয়েছে ৭৭ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে হয়েছে ৮৫.৬৮ টাকা।

এক নজরে দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম

দিল্লি : Delhi
পেট্রোল ৮৪.২০ টাকা (২৩ )
ডিজেল ৭৪.৩৮ টাকা (২৬)

কলকাতা : Kolkata
পেট্রোল ৮৫.৬৮ টাকা (২৪)
ডিজেল ৭৭.৯৭ টাকা (২৭)

মুম্বই : Mumbai
পেট্রোল ৯০.৮৩ টাকা (২৩)
ডিজেল ৮১.০৭ টাকা (২৯)

চেন্নাই : Chennai
পেট্রোল ৮৬.৯৬ টাকা (২০)
ডিজেল ৭৯.৭২ টাকা (২৫)

আরও পড়ুন : ৭ জানুয়ারি, বৃহস্পতিবারের বাজার দর

এর আগে পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। মরশুম শেষ হতেই, গত ২০ নভেম্বরের পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম।

Advt

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...