Wednesday, June 24, 2026

বিক্ষোভের মুখে মুকুল রায়! ভাইরাল ভিডিও

Date:

Share post:

নন্দীগ্রামের সভার সেরে ফেরার পথে কোলাঘাটে একটি বিখ্যাত ধাবায় ঢুকেছিলেন বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy)। কিন্তু সেখানে গিয়ে তাঁকে যে এমন অস্বস্তিতে পড়তে হবে তা বোধহয় ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি তিনি।

কী হয়েছিল শুক্রবার রাতে কোলাঘাটের (Kolaghat) ওই ধাবায়? সেখানে তখন উপস্থিত ছিলেন তৃণমূল যুবর নেতা-কর্মীরা। মুকুল রায়কে দেখেই তাঁরা ঘিরে ধরেন। প্রশ্ন তোলেন কীসের জন্য তিনি বিজেপিতে (Bjp) গিয়েছেন? তিনি কি গেরুয়া শিবিরে গিয়ে সন্তুষ্ট? কোন কথারই সঠিক উত্তর দিতে পারেননি মুকুল। উল্টে তৃণমূল (Tmc) জমানায় তাঁর অবদান নিয়ে কথা বলেছেন। আর সেই ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ছবিতে দেখা যাচ্ছে মুকুল রায়কে ঘিরে ধরে অত্যন্ত ভদ্র এবং সম্মানজনকভাবে তাঁকে দলবদলের কারণ জিজ্ঞাসা করছেন তৃণমূল যুবর নেতা-কর্মীরা। কেউ তাঁকে ‘জেঠু’ বলে সম্বোধন করেছেন, কেউ আবার ‘মুকুলদা’। কিন্তু তাঁর কাছে একটাই প্রশ্ন ছিল, কেন গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে? তিনি বিজেপির এখনকার নেতাদের বক্তব্যের সঙ্গে সহমত? একই সঙ্গে মুকুল রায়ের কাছে ফিরে আসার প্রস্তাব দেওয়া হয়।

কিন্তু তৃণমূল যুবদের এই ইয়রকার বল মাঠের বাইরে পাঠানো দুরস্ত, রীতিমতো ঘটনাস্থল ছেড়ে চলে যান বিজেপি নেতা। তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। মুহূর্মুহ স্লোগান ওঠে ‘জয় বাংলা’, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’।

কিন্তু প্রশ্ন হচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের সামনে যে বক্তব্য তিনি রাখেন, ছেড়ে আসা দলের তরুণ ব্রিগেডের সামনে সে কথা কেন জোরের সঙ্গে বলতে পারলেন না মুকুল রায়? কেন দল ছাড়ার কারণ নিয়ে স্পষ্ট জানাতে পারলেন না তিনি। জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-‘কৃষক দরদী’ মুখ নিয়ে আজ বঙ্গে নাড্ডা, অন্নদাতাদের থেকে নেবেন ‘এক মুঠঠি চাওল’

Advt

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...