Sunday, June 21, 2026

বস্তিবাসীদের জন্য ‘পিরিয়ড টয়লেট’ তৈরি হল মহারাষ্ট্রে

Date:

Share post:

এটাও এক ধরনের পাবলিক টয়লেট। কিন্তু ব্যবহার করতে পারবেন শুধুমাত্র মহিলারা। বিশেষত যাঁরা ঋতুমতী হয়েছেন। অর্থাৎ পিরিয়ড টয়লেট। ঋতুকালীন সময়ে অনেক মহিলাই খুব সমস্যায় পড়েন। সে কথা মাথায় রেখে মহারাষ্ট্রের ঠানের এক পাবলিক টয়লেটে মহিলাদের জন্য তৈরি করা হল পিরিয়ড রুম। এই পিরিয়ড রুম থেকে মহিলারা উৎকৃষ্ট স্যানিটারি সুযোগ সুবিধে পাবেন।

পাবলিট টয়লেটে এই ধরনের পরিষেবা গোটা দেশের মধ্যে এই প্রথম বলে দাবি করেছে স্থানীয় পুর প্রশাসন।  এই পিরিয়ড রুমে টয়লেট, জেট স্প্রে, টয়লেট রোল হোল্ডার, সাবান, সব সময় জল ও ডাস্টবিন থাকবে। থানে পুরসভা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা প্রদান করছে। এটি খুলে দেওয়া হয়েছে গত সোমবার থেকে। ওয়াগলে এস্টেট এলাকার শান্তি নগরের একটি বস্তিতে। টয়লেটের বাইরের দেওয়ালে আঁকা হয়েছে নানা রঙের ছবি। তাতে ঋতুকালীন পরিচ্ছন্নতা ও সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মূলত যে সব মহিলারা বস্তিতে থাকেন, যাঁদের  স্নানের জন্য পৃথক ব্যবস্থা নেই তাঁদের জন্য এই ব্যবস্থা। এই পিরিয়ড রুম তৈরি করতে খরচ পড়েছে  ৪৫,০০০ টাকা। গোটা থানে শহরের মোট ১২০টি পাবলিক টয়লেট রয়েছে। সব কটিতেই এই ব্যবস্থা চালু হবে স্থনীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
Advt

Related articles

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...