Wednesday, March 25, 2026

ভাড়া বৃদ্ধির দাবিতে সরব সমতল থেকে পাহাড়ের ছোট গাড়ির চালকরা

Date:

Share post:

ভাড়া অনেক দিন বাড়েনি। তার উপর লকডাউনে (Lockdown) দীর্ঘদিন ব্যবসা মার খেয়েছে। তাই ভাড়া বাড়ানোর দাবি তুলেছে শিলিগুড়ি (Siliguri) থেকে দার্জিলিং (Darjeeling)-মিরিকগামী ছোট গাড়ি চালকদের একটি সংগঠন। তরাই চালক সংগঠনের তরফে সোমবার সমাবেশ করা হয়েছে।
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে গাড়ি চালক সংগঠনের সদস্যরা জানান, ২০১২ সালের পর থেকে শিলিগুড়ি-দার্জিলিং গামী গাড়ির সরকার নির্ধারিত যাত্রী ভাড়া (Fare) ১৩০ টাকা থেকে আর বৃদ্ধি হয়নি। ফলে গাড়ি চালকদের খরচ চালাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

তবে অন্য সংগঠনের যারা রয়েছেন তাঁরা গাড়ি চালাতে পারবেন। তা ছাড়া, সরকারের কাছে আবেদন করা হচ্ছে যে, গাড়ির ভাড়া ১৩০ টাকার থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করা হোক। টাইগার হিলে যাওয়ার জন্য অনুমতি পত্র দিতে একটি কাউন্টার শিলিগুড়িতেও খোলার দাবি তুলেছেন তাঁরা।

আরও পড়ুন-জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক, কালই রাজ্যে উপ মুখ্য নির্বাচন কমিশনার

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...