Saturday, April 4, 2026

মানহানির মামলার পথে কুণাল, মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণের হিম্মত হবে শোভনের?

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায় ( sovan chatterjee) বনাম কুণাল ঘোষ ( kunal ghosh) সংঘাত তুঙ্গে। মঙ্গলবার রাতে এবিপি আনন্দ ( abp ananda) চ্যানেলে শোভনকে আবার ধুয়ে দিলেন কুণাল। বললেন, শোভনের বিরুদ্ধে মানহানির মামলা করব। সঞ্চালক সুমন দেকে ( suman dey) বললেন, শোভনের সঙ্গে মুখোমুখি বসাও। যার যা কথা সবাই শুনুক।

ঘটনার সূত্রপাত সোমবার।
কুণালের রাজনৈতিক যুক্তির জবাব দিতে না পেরে তাঁকে ব্যক্তিগত আক্রমণের পথে যান শোভন এবং তাঁর সর্বক্ষণের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ( baishakhi banerjee)।

এরপর মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে বোমা ফাটান কুণাল ঘোষ। আইকোরকর্তা অনুকূল মাইতির সঙ্গে শোভনের বক্তৃতার ছবি দেখিয়ে শোভনের গ্রেপ্তার দাবি করেন তিনি। সঙ্গে আরও একগুচ্ছ অভিযোগ এবং বৈশাখীকে মৃদু কটাক্ষ। সেই ছবি এবং যুক্তির ঝাঁঝে কেঁপে ওঠে রাজ্য রাজনীতি। সর্বত্র তুলকালাম শুরু হয়।

এর জবাব দিতে নিজের ফ্ল্যাটে কিছু সংবাদমাধ্যমকে ডাকেন শোভন। তিনি তো আবার একা কিছু পারেন না। সঙ্গে বিয়েবাড়ির সাজগোজে বৈশাখীও বসেন।
একের পর এক অসংলগ্ন ভুলভাল বলে যান শোভন। কুণালকে আক্রমণ করেন সবরকমভাবে। সারদা নিয়ে গল্প ফাঁদেন। রাগের চোটে একবার কুণালকে ” ক্রিমিনাল” বলেন। আরও বলেন,” কুণাল আমাকে ফাঁসাতে চেষ্টা করেছিল।”

রাতে এবিপি আনন্দে ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেও ছিল এই তরজার বিষয়।
শোভনের আক্রমণ দেখে কুণাল তো হেসেই খুন। তিনি বলেন,” শোভন আবোলতাবোল বকেছেন। ওর বিরুদ্ধে মানহানির মামলা করব। এবিপি আনন্দকে অনুরোধ করছি ওর কথার ফুটেজ পেতে আমাকে সাহায্য করুন।” কুণাল আরও বলেন,” শোভনদা আমার কথা যদি উপেক্ষা করত আলাদা কথা। কিন্তু অবান্তর উত্তরও যখন দিচ্ছে, বাড়িতে বসে দিচ্ছে কেন? স্টুডিওতে মুখোমুখি হোক। সুমন, ওকে ডাকো। আমি তৈরি। যার যা বলার সামনাসামনি হোক।”

সুমন দে তাতে ইতিবাচক সাড়া দেন।
এখন দেখার, কুণালের এই মুখোমুখি বসার চ্যালেঞ্জ গ্রহণের হিম্মত শোভন দেখাতে পারেন কি না।

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...