Saturday, April 4, 2026

উত্তরবঙ্গে করোনা ভ্যাকসিনের সূচনা

Date:

Share post:

সারা দেশের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) জুড়ে শনিবার থেকে শুরু হল করোনা টিকাকরণ কর্মসূচি। শিলিগুড়ির (Siliguri) জেলা হাসপাতালে প্রথম দফায় চিকিৎসক, নার্স-সহ সব স্বাস্থ্যকর্মীকে টিকা দেওযা হচ্ছে। দ্বিতীয় দফায় অন্যান্য কোভিড (Covid) ওরিয়রদের (Worrier) করোনার ভ্যাকসিন দেওয়া হবে। জেলার পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় একশো জন করে এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে। করোনার ভ্যাকসিন (Vaccine) পৌঁছনোর ফলে সাধারণ মানুষদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে।

শিলিগুড়ির জেলা হাসপাতালের একটি অংশকে করোনার ভ্যাকসিন বিলি কেন্দ্র বানানো হয়েছে। হাসপাতালের ঢোকার মুখে একটি ওয়েটিং রুম বানানো হয়েছে। যেখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে হবে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য।

সূত্রের খবর, শনিবার জেলার পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র থেকে একশো জন করে মোট পাঁচশোজনকে এই করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

প্রথম ধাপে মালদহ (Maldah) জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শনিবার প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হল জেলার ৮ টি কেন্দ্র থেকে। মোট ৮০০ জনকে করোনা (Corona) ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হচ্ছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, কালিয়াচক-৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল, কালিয়াচক-১ নম্বর ব্লকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল, মানিকচক গ্রামীণ হাসপাতাল, রতুয়া গ্রামীণ হাসপাতাল, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, চাঁচল মহাকুমা হাসপাতাল ও বামোনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল।

আরও পড়ুন:প্রথম করোনা আক্রান্তর খোঁজে চিনে হু-র দল

প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় তলায় পর্যবেক্ষণ কক্ষে টিকাকরণ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দ্যোপাধ্যায়, মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।

Advt

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...