Tuesday, June 23, 2026

মৃত্যুমুখ থেকে ফিরেই গ্রেফতার রাশিয়ার পুতিনবিরোধী নেতা নাভালনি

Date:

Share post:

তাঁকে বিষ দিয়ে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন। জার্মানিতে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরতেই গ্রেফতার রাশিয়ার (Russian) পুতিনবিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি (alexai navalni)। রবিবার জার্মানি থেকে রাশিয়ায় ফেরার পর জামিনের নীতি লঙ্ঘনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পুতিনের (putin) কট্টর সমালোচক এই নেতা রাশিয়ায় একনায়কতন্ত্রের সমালোচনা করে একদিকে যেমন দেশের ভিতর প্রবল জনপ্রিয় তেমনি অন্যদিকে সরকারের চক্ষুশূল। তাঁকে বিষ দিয়ে মারার পিছনেও ক্রেমলিনের চক্রান্তের তত্ত্ব বহু আলোচিত।

সম্প্রতি এক বিবৃতি জারি করে রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল নাভালনিকে। তবে আদালত তিন বছর সাজা দিলেও জেলে যেতে হয়নি তাঁকে। কারণ, দোষী সাব্যস্ত হলেও নাভালনির সাজা মকুব (‘সাসপেন্ডেড সেন্টেন্স’) করে দেওয়া হয়। কিন্তু শর্ত অনুযায়ী থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট সময় অন্তর তাঁর হাজিরা দেওয়ার কথা। প্রশাসনের অভিযোগ, আদালতের দেওয়া শর্ত মানছেন না রাশিয়ার বিরোধী নেতা নাভালনি। তাই দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত অগাস্টে বিষ প্রয়োগের ফলে নাভালনি প্রায় মৃত্যুর মুখে পড়েন। কোমায় চলে গেলে তাঁকে চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয়। শুরুতে টালবাহানা করলেও বিরূপ সমালোচনার চাপে তাঁকে জার্মানি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল পুতিন সরকার। জার্মান সরকারের সহযোগিতায় দীর্ঘদিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবরেটরিতে পরীক্ষা করে নাভালনির উপর বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হয়। অভিযোগ, বিমানে পান করা চায়ে বিষ মেশানো ছিল। যদিও এর পিছনে ষড়যন্ত্রের কথা মানতে নারাজ ক্রেমলিন।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...