Tuesday, February 24, 2026

করোনা ভ্যাক্সিনের অপচয় রোধে কড়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

Date:

Share post:

সোমবার সকাল থেকেই শুরু হয়ে গেল দ্বিতীয় দফার করোনা টিকাকরণ(second fase of corona vaccination)সকাল ৯টা থেকেই শুরু হয়ে যায় টিকা প্রদান। কিন্তু দ্বিতীয় দফা শুরু আগেই রাজ্য স্বাস্থ্য ভবন থেকে কড়া নির্দেশিকা জারি করা হল। ভ্যাক্সিন যেন নষ্ট না হয়। অভিযোগ প্রথন দফা টিকাকরণের সময় অনেক ভ্যাক্সিন অপচয় হয়েছে। এবার যাতে আর তা না হয় সে ব্যাপারে স্বাস্থ্য আধিকারিকদের নজর রাখার নির্দেশ দেওয়া হল। টিকাকরণের জন্য নির্দিষ্ট ২০৭ টি কেন্দ্রেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

কোভিশিল্ডের (Covisheild) এক একটি ভায়াল অ্যাম্পুল থেকে দশজনকে টিকা দেওয়া যাবে । গ্রহীতা পিছু টিকা দেওয়ার কথা ৫ মিলিলিটার। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ৫ মিলিলিটার করে ভ্যাকসিন ১০ জনকে দেওয়ার পরও ভায়ালে কিছু পরিমাণ ভ্যাকসিন অবশিষ্ট থাকছে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীরা ওই অবশিষ্ট ভ্যাকসিন ব্যবহার না করে ফেলে দিচ্ছিলেন বলে অভিযোগ। কিন্তু দ্বিতীয় দফায় সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না স্বাস্থ্য ভবন। সেকারণে দ্বিতীয় দফার টিকাকরণের (Vaccination) আগে স্বাস্থ্য ভবনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, কোনও ভ্যাকসিনের অপচয় করা যাবে না। একটি ভায়াল থেকে ১০ জনকে টিকা দেওয়ার পর যতটা অবশিষ্ট থাকবে, সেটাও ব্যবহার করতে হবে। ভ্যাক্সিনে পরিমাণ যদি ৫ মিলিলিটার হয়, তাহলে তো সমস্যাই নেই। অন্য গ্রহীতার শরীরে তা দেওয়া যাবে। আর যদি তার কমও হয়, তাও ব্যবহার করতে হবে।

আরও পড়ুন-দক্ষিণ দিনাজপুর: জেলা তৃণমূলের চেয়ারম্যান হয়েই ঝোড়ো ব্যাটিং শুরু বিপ্লবের

Advt

spot_img

Related articles

ISF-এর সঙ্গে জোটের সিদ্ধান্ত বামেদের: নওশাদের সঙ্গে বৈঠক বিমান-সেলিমের, বুধে আসন রফা

জোটের মুখ রক্ষায় একজন বিধায়কই আছেন বিধানসভায়। কংগ্রেস আগেই হাত ছেড়েছে। সেই কারণে আইএসএফ-কে আর হাত ছাড়া করতে...

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...