Saturday, June 13, 2026

‘শত্রুতা’ ভুলে ৬ প্রতিবেশী দেশকে আজ করোনা টিকা উপহার ভারতের

Date:

Share post:

ভারত সরকারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল প্রতিবেশী ৬ দেশকে উপহার স্বরুপ করোনা ভ্যাকসিন পাঠানো হবে। দাবিমতো বুধবার ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও সেশ্লেসে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত সরকার(Indian government)।

মঙ্গলবার টুইট করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) জানিয়েছিলেন, ‘ভারত এই অতিমারীর প্রেক্ষিতে গোটা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত বিপর্যয় সামাল দিতে এবং ভ্যাকসিনের প্রয়োজন মেটাতে একজন ভরসা যোগ্য সহযোগী হিসেবে সম্মানিত। বুধবার থেকে টিকা সরবরাহ শুরু হবে। এবং আগামী দিনে আরো অনেক কিছুই হতে চলেছে।’

এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের(foreign ministry) তরফে জানানো হয়েছে, প্রতিবেশীদের প্রয়োজন কে গুরুত্ব দিয়ে আগামী সপ্তাহ বা মাস থেকে নিয়মিতভাবে প্রতিবেশী দেশ গুলিকে করোনা টিকা(Corona vaccine) সরবরাহ করা হবে। মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যে শ্রীলংকা আফগানিস্তান এবং মরিশাস থেকে টিকা পাঠানোর অনুরোধ এসেছে। সরকারের তরফে প্রয়োজনীয় নির্দেশ আসার পর এই সমস্ত দেশগুলিতেও টিকা সরবরাহ করা হবে। তবে শুধু এই দেশগুলি নয় আরও একাধিক দেশের কাছ থেকে টিকার অনুরোধ পেয়েছে ভারত।বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  ২০ জানুয়ারি থেকে ভুটান, মালদ্বীপ, বাংলাদে, নেপাল, মায়ানমার এবং সেশ্লেসে টিকা সরবরাহ শুরু হয়ে যাবে। শ্রীলংকা, আফগানিস্তান এবং মরিশাসে টিকা পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমতি এখনো বাকি রয়েছে। তা মিললে ওই দেশগুলিতে টিকা সরবরাহ করতে আর কোনও সমস্যা থাকবে না।

আরও পড়ুন:আসছেন মুখ্য নির্বাচন কমিশনার, গ্রেফতারি পরোয়ানার কার্যকর করা নিয়ে চাপে প্রশাসন

উল্লেখ্য, বিশ্বের-সবচেয়ে-বড় করোনা টিকা উৎপাদক দেশ হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে ভারত। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড নামের দুটি টিকা ব্যাপক পরিসরে উৎপাদন শুরু করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ গোটা পৃথিবী থেকে অনুরোধ আসছে ভারতের কাছ থেকে করোনা টিকা নেওয়ার জন্য।

Advt

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...