Saturday, June 13, 2026

পশ্চিমবঙ্গ ক্যাডারের দুই মহিলা আমলাকে ইলেক্ট্রোরাল অফিসার পদে নিয়োগ নবান্নর

Date:

Share post:

আর কয়েক ঘন্টার মধ্যেই শহরের বুকে পা রাখবে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) সুনীল আরোরা (Sunil Arora) নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। ঠিক তার আগেই দুই মহিলা আমলাকে ইলেক্ট্রোরাল অফিসার পদে নিয়োগ করে দিল রাজ্য প্রশাসন।

এতদিন পর্যন্ত মহিলা ও শিশু সুরক্ষা দফতরের সচিব ছিলেন আইএএস (IAS) অফিসার সংঘমিত্রা ঘোষ (Sanghamitra Ghosh) এবার তাঁকে রাজ্যের তরফে অতিরিক্ত চিফ ইলেক্টরাল অফিসার পদে নিয়োগ করলো নবান্ন (Nabanna)। একইসঙ্গে রাজ্য অর্থ দফতরের সচিব স্মারকি মহাপাত্রকে জয়েন্ট চিফ ইলেক্টরাল অফিসার পদে নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শহরে আসার আগেই নবান্নের এমন পদক্ষেপকে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, রাজ্যের বর্তমান চিফ ইলেক্টরাল অফিসার আরিজ আফতাব। তিনিও পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস। এবার তাঁর সহযোগী হিসাবে নিযুক্ত দুই মহিলা আমলাও পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস।

আরও পড়ুন-আসছেন মুখ্য নির্বাচন কমিশনার, গ্রেফতারি পরোয়ানার কার্যকর করা নিয়ে চাপে প্রশাসন

Advt

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...