Friday, April 3, 2026

শপথ নিয়েই ট্রাম্পের একাধিক নীতি বদলের পথে বাইডেন

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই অন্তত ১৭টি আদেশনামায় সই করেছেন জো বাইডেন (biden)। উল্লেখযোগ্য বিষয় হল, শুরুতেই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (trump) বিতর্কিত নীতিগুলি (policies) বদলের পথে হেঁটেছেন তিনি। বাইডেনের নতুন সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে মুসলিমদের প্রবেশের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা রদ, মেক্সিকো সীমান্তে পাঁচিল নির্মাণে অর্থবরাদ্দ প্রত্যাহারের মত সিদ্ধান্ত। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন।

এর পাশাপাশি বাইডেন স্বাক্ষরিত ১৭টি আদেশনামার মধ্যে তিনটি করোনাভাইরাস মোকাবিলা সংক্রান্ত ও দুটি মার্কিন অর্থনীতি বিষয়ক। গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক বিষয়গুলির মধ্যে আছে জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নীতি, যা পূর্বসূরি ট্রাম্পের সম্পূর্ণ বিপরীত। আগামী ৩০ দিনের মধ্যে আমেরিকাকে ফের প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরানোর সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন বাইডেন। এছাড়া কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করা এবং সমতা নিশ্চিত করার আদেশটিও উল্লেখযোগ্য। সেইসঙ্গে ট্রাম্পের বহু বিতর্কিত নীতি থেকে সরে এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সুসংগঠিত বিশ্ব ব্যবস্থার জন্য এর প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন- দলের শীর্ষে ভাইকে বসিয়ে “পরিবারতন্ত্র” উস্কে দিলেন “মিম বন্ধু” আব্বাস সিদ্দিকি

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...