Wednesday, June 24, 2026

চার দিন বন্ধ থাকবে দুর্গাপুর সেতু

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষার জন্য চার দিন বন্ধ থাকবে দুর্গাপুর সেতু। আগামীকাল ২৩ জানুয়ারি রাত ১০টা থেকে ২৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে কোনও যান চলাচল করবে না। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র তরফে বিজ্ঞপ্তি জারি করে  জানানো হয়েছে ,সেতুর ভার বহনের ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে ওই চারদিন ।

আরও পড়ুন- দল ঐক্যবদ্ধ, রাজীবের মন্ত্রিত্ব ত্যাগ নিয়ে বিচলিত নন তৃণমূল নেতারা
ওই বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, দক্ষিণের দিকে  যে গাড়িগুলি যাবে সেগুলিকে ডায়মন্ড হারবার রোড হয়ে জয় হিন্দ সেতু দিয়ে  যেতে  হবে। এম-১৪, এস২২, এস৩ ডব্লিউ এবং এসডি ৭৬ রুটের বাসগুলিকে আলিপুর বা চেতলা সেন্ট্রাল রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে । সেই গাড়িগুলি কে বর্ধমান রোড ধরে  জয় হিন্দ সেতুতে উঠতে হবেে ।

যে গাড়িগুলি উত্তরমুখী সেগুলিকে নিউ আলিপুর আইল্যান্ড থেকে ঘুরিয়ে টালিগঞ্জ সার্কুলার রোড অথবা  দেশপ্রাণ শাসমল রোড ধরতে  হবে। বিএল শাহ রোড এবং রায় বাহদুর ক্রসিং বন্ধ থাকবে । ৩-বি রুটের বাসগুলিকে দুর্গাপুর সেতুর পরিবর্তে টালিগঞ্জ ফাঁড়ি দিয়ে যেতে  হবে।

দুর্গাপুর সেতুর উপর দিয়ে অনেক  অটো  উত্তরের দিকে চলে।  সেগুলিকে বেইলি হয়ে আলিপুর পার্ক রোড ধরতে হবে । এই কদিন ওই অটোগুলি রাজা সন্তোষ রোড থেকে চেতলা সেন্ট্রাল পর্যন্ত চলবে। দক্ষিণমুখী সমস্ত মালবাহী গাড়িগুলিকে ডায়মন্ড হারবার রোড দিয়ে যেতে হবে। এর ফলে এই কদিন জয় হিন্দ সেতু অত্যন্ত ব্যস্ত থাকবে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...