Saturday, April 4, 2026

নেপাল কমিউনিস্ট পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কৃত হলেন ওলি

Date:

Share post:

বিগত কয়েক মাস ধরে নেপাল(Nepal) রাজনীতিতে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ এনে সংসদ ভেঙে দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি(K P Sharma Oli)। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচন্ডকে কোণঠাসা করতে কেন্দ্রীয় কমিটিতে নিজের পছন্দের লোক ঢোকাতে শুরু করেন তিনি। এমন পরিস্থিতিতে এবার পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড নেতৃত্বাধীন দলটি ওলিকে এনসিপির সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করল।

হিমালায়ন টাইমস নামে নেপালের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি হোলির কর্মকাণ্ডের জেরে তাকে শোকজ নোটিশ পাঠায় প্রচন্ড নেতৃত্বাধীন এনসিপি দল। সেই নোটিশের ব্যাখ্যা যুক্তিসঙ্গত না হয় কড়া পদক্ষেপ নেওয়া হয় ওলির বিরুদ্ধে। দল থেকে বহিষ্কার করা হয় তাকে। সম্প্রতি প্রচন্ড নেতৃত্বাধীন দলটি বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চিঠি দিয়ে এসেছিল। এর আগে প্রচন্ডের নেতৃত্বে ভেঙে বেরিয়ে আসা ওই দল চেয়ারপার্সন পদ থেকে সরিয়ে দিয়েছিল ওলিকে। তাঁর বিরুদ্ধে দলীয় সংস্কৃতি এবং আইন ভাঙার অভিযোগ আনা হয়েছিল।

আরও পড়ুন:দলের মধ্যেই আদি বনাম নব্যের লড়াই, জেলা সভাপতি-সহ ১৪ জনকে শোকজ দিলীপের

অতীতে ওলি ঠিক করেছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ১১৯৯ করা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ ছিল ওই কমিটির অধিকাংশ সদস্যই ওলির পক্ষে। ওই সিদ্ধান্ত গৃহীত হলে কেন্দ্রীয় কমিটিতে ব্যাকফুটে চলে যেত প্রচন্ড শিবির। কিন্তু নির্বাচন ছাড়া এই প্রক্রিয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন ছিল দলের অন্দরে। তবে পরিস্থিতি যাই হোক না কেন নেপাল রাজনীতির জল আপাতত ঘোলা হতে শুরু করেছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...