Saturday, April 4, 2026

বারবার বৈঠকেও মেলেনি সমাধান সূত্র, কৃষি আইন বাতিল করা নিয়ে এবার মোদির মাকে চিঠি এক কৃষকের

Date:

Share post:

বারবার কেন্দ্র-কৃষক বৈঠক করে মেলেনি রফাসূত্র। কৃষি আইন প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত নেয়নি মোদি সরকার। তাই বাধ্য হয়ে পাঞ্জাবের এক কৃষক এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে চিঠি লিখেছেন। তাঁর বক্তব্য, মাকে উপেক্ষা করা যায় না। তিনি চিঠিতে লিখেছেন, “সন্তানের কাছে মা হল ভগবান। ওঁকে বলুন কৃষি আইন প্রত্যাহার করে নিতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন।”

কৃষি পণ্য উৎপাদন ও বিপণন আইন, কৃষকদের (ক্ষমতায়ণ ও সুরক্ষা) মূল্য নিশ্চিতকরন এবং কৃষি পরিষেবা চুক্তি আইন, ও অত্যাবশকীয় পণ্য সংশোধনী আইন এই তিন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে পাঞ্জাবের কৃষক হরপ্রীত সিং চিঠি লিখলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি। ওই কৃষক চিঠিতে লিখেছেন, অত্যন্ত কষ্ট নিয়ে আপনাকে এই চিঠি লিখছি। যারা দেশ তথা সারা বিশ্বের অন্নদাতা তাঁরা প্রচন্ড ঠান্ডায় বাধ্য হয়ে দিল্লির আন্দোলন করছেন। শুধুমাত্র ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা।”

ওই কৃষক চিঠিতে আরও লেখেন, “৯০-৯৫ বছরের বৃদ্ধ থেকে শিশু, মহিলারা এই আন্দোলনে সামিল হয়েছেন। শীতের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমনকি অনেকে আন্দোলন করতে গিয়ে শহীদও হয়েছেন। আপনার ছেলে প্রধানমন্ত্রীকে বলুন এই ৩ আইন বাতিল করতে। আপনি একজন মা। আপনার সন্তান দেশের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চয়ই আপনার কথা ফেলতে পারেবন না। কারণ সন্তানের কাছে তাঁর মা হল ভগবান। ওঁকে বলুন এই ৩ আইন প্রত্যাহার করতে। আমরা আশাবাদী উনি আপনার কথা শুনবেন। সারা দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। দেশবাসীর কাছে বড় জয় হবে সেটা।”

গত বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। আর তারপর থেকে কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে উত্তাল হতে থাকে দেশ। গত ২৬ নভেম্বর দিল্লির সিঙ্ঘু সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হলেও আইন প্রত্যাহার করা নিয়ে কিছুই জানায়নি কেন্দ্র।

আরও পড়ুন-‘বাবরি মসজিদ ধ্বংস এক ঐতিহাসিক ভুলের সমাপ্তি’, বিতর্ক বাড়ালেন জাভড়েকর

Advt

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...