Friday, June 26, 2026

রাজ্যের নয়া উদ্যোগ ‘লাইব্রেরি অন বোট’

Date:

Share post:

কোভিড আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে আমাদের। শহরের বাইরে পা রাখার আগে দশবার ভাবতে হচ্ছে আমজনতাকে। এই মরশুমে মন খুলে আনন্দের জোয়ারে ভাসতে পারছেন না কেউই । তবু শহরবাসীর মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য পরিবহণ নিগম। এর আগে ট্রাম লাইব্রেরি করে চমক দিয়েছিল তারা । এবার তাদের পালকে নতুন সংযোজন গঙ্গাবক্ষে বই পড়ার সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন । আপনি ইচ্ছে করলেই প্রকৃতির বুকে , গঙ্গার হাওয়া খেতে খেতেই আপনার প্রিয় বইতে চোখ রাখতে পারেন। সেই সুযোগ করে দিয়েছে রাজ্য পরিবহণ নিগম ।
আগামী ২৭ তারিখ থেকে শহরে চালু হচ্ছে ‘লাইব্রেরি অন বোট’। শিশু-ও কিশোর-কিশোরীদের কথা ভেবেই এই অভিনব উদ্যোগ রাজ্য সরকারের।
বাংলা ও ইংরেজিতে লেখা শিশু ও কিশোর সাহিত্যের বই তো থাকছেই, সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকছে গান শোনার সুযোগ এবং মুখরোচক খাবারের স্টল। লঞ্চটিকে সাজিয়ে তোলা হচ্ছে হস্তশিল্পীদের নিপুণ সহযোগিতা ও দক্ষতায়। রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ।
সব মিলিয়ে শীতের দুপুরে অন্যরকমের একটি পরিবেশ বইপ্রেমীদের উপহার দিতে প্রস্তুত রাজ্য পরিবহণ নিগম।
তারা জানানো হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে টিকিটের খরচ ১০০ টাকা। ১৮ বছরের নিচে টিকিটের দাম ৫০ টাকা। এমনকি শিক্ষামূলক ভ্রমণের জন্য গোটা লঞ্চটি ভাড়াও নিতে পারবে যে কোনও সংস্থা। সেক্ষেত্রে খরচ পড়বে ৪ হাজার টাকা। সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে তিনবার সুযোগ থাকছে এই লঞ্চে চড়ার। মিলেনিয়াম পার্ক থেকে প্রথম লঞ্চ ছাড়বে বেলা ১১ টায়। এরপর দুপুর সোয়া একটা ও সাড়ে তিনটের সময় দুটি লঞ্চ ছাড়বে।
তাই দেরি না করে উপভোগ করুন এই নতুন উদ্যোগের স্বাদ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...