Thursday, April 2, 2026

মর্মান্তিক: কুসংস্কারের বশে নৃশংসভাবে দুই মেয়েকে খুন করলেন বাবা-মা!

Date:

Share post:

একবিংশ শতকে বিজ্ঞানের হাত ধরে অল্প সময়ে মারণ ভাইরাসের টিকা আবিষ্কার হয়ে গেল, অথচ অন্ধ কুসংস্কার এখনও ঘিরে রয়েছে অনেক জায়গায়। এমনকী শিক্ষার আলো পৌঁছে যে যেখানে সেখানেও কুসংস্কারের আঁধার কাটেনি। অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) চিত্তোরের ঘটনা প্রমাণ করল সেটাই। নিয়মিত পুজোপাঠ, যজ্ঞ চলত এক উচ্চশিক্ষিত পরিবারে। কিন্তু সেই যজ্ঞে ফললাভের আশায় নিজেদের দুই মেয়েকে নৃশংসভাবে খুন করলেন খোদ মা-বাবা।

দুই কন্যার বাবা পি পুরুষোত্তম নাইডু (P Purushottom Naidu) মাদানাপাল্লে সরকারি ওমেন’স ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল। তাঁর স্ত্রী পদ্মজা (Padmaja) একটি বেসরকারি এডুকেশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল। তাঁদের বড় মেয়ে ২৭ বছরের আলেখ্য ভোপালে স্নাতকোত্তরে পড়তেন। আর ছোট মেয়ে বছর বাইশের সাইদিব্যা বিবিএ পড়ছিলেন।

পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতোই রবিবার রাতে (Sunday) পুজোপাঠ চলছিল ওই বাড়িতে। তখনই দুই মেয়েকে খুন করেন অভিযুক্ত বাবা-মা।

অভিযোগ, প্রথমে মা পদ্মজা, তাঁর স্বামীর নির্দেশে মেয়েদের প্রচণ্ড মারধর করেন। তারপর ত্রিশূল দিয়ে প্রথমে ছোট মেয়েকে খুন করেন নাইডু। এরপর বড় মেয়েকে ডাম্বেল দিয়ে মেরে খুন করা হয়। পরে ওই দম্পতি পুলিশকে জানান, তাঁদের বদ্ধমূল ধারনা ছিল যজ্ঞে সফল হলে দুই মেয়ে আবার বেঁচে উঠবেন। কিন্তু বহুক্ষণ পরেও তেমন কিছু না হওয়ায় নাইডু তাঁর এক সহকর্মীকে ফোন করে গোটা বিষয়টি জানান। ওই সহকর্মীই পুলিশে খবর দেন। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই দম্পতি মানসিকভাবে সুস্থ নন। তবে উচ্চশিক্ষিত দম্পতির এই পরিণতিতে স্তম্ভিত পড়শিরা।

আরও পড়ুন-পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, উচ্ছ্বাস কোচবিহারে

Advt

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...