Saturday, April 11, 2026

বাজেটের দিন সংসদ অভিযান, সিদ্ধান্ত কৃষক নেতাদের

Date:

Share post:

প্রায় দু’ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনার পর প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় যেভাবে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল, তাতে রীতিমতো চাপে কৃষক আন্দোলন। অস্বস্তিতে কৃষক সংগঠনের নেতারা । দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও আন্দোলনের পথ থেকে এতটুকুও সরছেন না তাঁরা। আর আইন প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা দিল্লি সীমান্ত থেকে ফিরবেন না বলে বুধবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে কৃষক সংগঠন মঞ্চ থেকে। পরবর্তী আন্দোলনের দিনস্থির হয়েছে। বাজেটের দিন সংসদ ভবন অভিযান করবেন তাঁরা।

সংযুক্ত কিষান মোর্চা দাবি, এই অশান্তি পূর্ব পরিকল্পিত। এর  পিছনে রয়েছে সমাজবিরোধীরা৷ কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনকে কলুষিত করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন কৃষক নেতারা৷ ঘটনার নিন্দাও করেছেন তাঁরা৷ প্রথম থেকেই কৃষকরা দাবি করেছিলেন, কেন্দ্রের নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতেই অনড় কৃষক সংগঠনগুলি৷ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘোষণার দিন কৃষকরা সংসদ অভিযানে যাবেন বলেই জানিয়ে দেওয়া হয়েছে৷

Advt

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...