Saturday, February 28, 2026

বিজেপিতে অরিন্দম শীল! রুদ্রর দাবি ফুৎকারে উড়িয়ে টুইট অভিনেতার

Date:

Share post:

সম্প্রতি দিল্লিতে অমিত শাহের(Amit Shah) বাড়ি গিয়ে গেরুয়া উত্তরীয় গলায় ঝুলিয়েছেন তৃণমূলের ৬ নেতৃত্ব। যাদের মধ্যে একজন টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh)। তাঁর বিজেপি(BJP) যোগের পর গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয় রবিবার ডুমুরজলার সভামঞ্চে বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউডের একাধিক খ্যাতনামা। যাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা অরিন্দম শীলও(Arindam sil)। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরিন্দম শীলের বিজেপি যোগের কথা প্রকাশ্যে আনেন রুদ্রনীল। তবে রুদ্রনীলের মন্তব্যের পর সেই জল্পনা ফুৎকারে ওড়ালেন অরিন্দম। স্পষ্ট জানিয়ে দিলেন কোনও গুজবের দায়িত্ব নিতে পারবেন না তিনি।

আরও পড়ুন:‘দুয়ারে সরকার’ প্রচারের সময় রক্তাক্ত তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

রবিবার ডুমুরজলা বিজেপির সভা মঞ্চে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে রুদ্রনীলকে প্রশ্ন করা হয় ডুমুরজলার মঞ্চে কি অরিন্দম শীল যোগ দিতে চলেছেন? এর উত্তরে রুদ্রনীল দাবি করেন, দলের সঙ্গে তাঁর যা কথা হয়েছে তাতে অরিন্দম শীলের বিজেপি যোগ দেওয়ার কথা রয়েছে আজ। তবে রুদ্রের মন্তব্যের পরই টুইট করে সে দাবিকে কার্যত গুজব বলে উড়িয়ে দিলেন খোদ অরিন্দম শীল। এদিন টুইটে তিনি জানান, ‘আমি শুধুমাত্র সিনেমা বুঝি। আর সেটাই আমি করি যেটা সবচেয়ে ভালো বুঝি। আমি গুজবের দায়িত্ব নিতে পারবোনা রাজনীতিতে যোগ না দিয়েও সামাজিক দায়িত্ব পালন করা যায়। বিশেষ করে আজকের রাজনীতিতে। আমাদের অনেক কিছু করার আছে।’ তার এহেন ট্যুইটের পর এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে তিনি কোনওভাবেই বিজেপিতে যোগ দিচ্ছেন না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পড়েছে রাজ্য বিজেপির। শুধু তাই নয় এদিনের সভায় যে একাধিক সিনেমা জগতের ব্যক্তিত্বের যোগ দেওয়ার দাবি করেছিল বিজেপি তাও কার্যত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। শুধুমাত্র সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ ছাড়া টলিউড জগতের কোনও মুখকেই এদিন ডুমুরজলার সভামঞ্চে দেখা যায়নি।

Advt

spot_img

Related articles

কাজে যাওয়ার পথে বেপরোয়া গাড়ির ধাক্কা, আলিপুরদুয়ারে মৃত্যু ৪ চা-শ্রমিকের

শনিবার সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ভয়াবহ পথদুর্ঘটনা (Alipurduar road accident)। হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি...

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন...

হার্ভার্ড থেকে স্নাতক, অক্সফোর্ডের স্কলার- সমপ্রেমে সোচ্চার রাজ্যসভার তৃণমূল প্রার্থী মেনকা

রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (Rajya Sabha Election TMC Candidate List)। বাবুল সুপ্রিয়, রাজীব...

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের...