Saturday, June 20, 2026

সুন্দরবনে নদীর চরে ফের দেখা দিল দক্ষিণরায়, ফ্রেমবন্দি করলেন পর্যটকরা

Date:

Share post:

শীত মানেই সুন্দরবনে পর্যটকদের ভিড়। আর
সুন্দরবনে এসে বাঘের দেখা পাওয়া কার্যত ভাগ্যের দরকার। কিন্তু এই মরসুমে বেশ কয়েকবার বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা।
লকডাউনে জনসমাগম প্রায় শূন্য হয়ে যাওয়ায় নিজেদের বিচরণ ক্ষেত্রে ফের স্বমেজাজে ঘুরে বেড়াচ্ছে রয়েল বেঙ্গল টাইগার । শীতের মরশুমে মাঝেমধ্যেই পর্যটকদের উপস্থিতি কিছুটা উপেক্ষা করেই জঙ্গলের বাইরে নদীর ধারে ঘোরাফেরা করছে তারা।
রবিবার সাতসকালে সুন্দরবনের জঙ্গল লাগোয়া বিদ্যাধরী নদীতে লঞ্চ নিয়ে বেড়ানোর সময় বাঘের দেখা মিলল। সেই বিরল মুহূর্ত ফ্রেমবন্দি করতে ছাড়েননি পর্যটকরা।
জানা গিয়েছে, শনিবার সকালে কলকাতা থেকে সাত পর্যটকের একটি দল সুন্দরবন এসেছিলেন । সেদিন সকালে বিভিন্ন এলাকা ঘুরলেও তাঁরা তেমন কোনও বন্যপ্রাণীর দেখা পাননি। রবিবার সকালে বিদ্যাধরী নদীতে ভ্রমণের সময় পর্যটকরা আচমকা দেখতে পান, একটি পূর্ণবয়স্ক বাঘ নদীর চর দিয়ে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। প্রথমে হকচকিয়ে গেলেও তার পরেই উল্লসিত হয়ে ওঠেন ওই পর্যটকেরা। লঞ্চের চালক বাঘের কাছে নিয়ে গেলে রয়েল বেঙ্গল টাইগারের রাজকীয় ঢঙে হেঁটে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন তাঁরা।
এই বিষয়ে বন আধিকারিকরা জানিয়েছেন, এই সমস্ত এলাকায় শীত পড়লেই ভিড় জমান ভ্রমণপিপাসু হাজার হাজার পর্যটক। তাই শীতের শুরুতেই গভীর জঙ্গল ছেড়ে বাইরে বার বার বাঘের দেখা মেলায় স্বাভাবিক ভাবেই পর্যটকদের ভিড় এ বছর রেকর্ড মাত্রায় বাড়বে বলে আশা করা হচ্ছে।

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...