Tuesday, June 9, 2026

জ্বালানিতে ‘কৃষি-সেস’, পেট্রোল-ডিজেল হবে ১০০ টাকা লিটার

Date:

Share post:

🔘 সীতারমণের কৃষি- সেস

◾ডিজেলে লিটার পিছু ৪ টাকা৷
◾পেট্রোলে লিটারপিছু ২.৫ টাকা৷
◾সয়াবিন তেলে ২০ শতাংশ৷
◾সূর্যমুখী তেলে ২০ শতাংশ৷
◾সোনা’য় বসছে ২.৫ শতাংশ কৃষি-সেস৷
◾সেস বসছে তুলোর উপরেও।

আরও মহার্ঘ হতে চলেছে পেট্রোল-ডিজেল!সরকারের আয় বাড়াতে এবার জ্বালানিতেও বসলো কৃষি-সেস (AgriCess)৷ রাজকোষে ঘাটতি কমাতে এখন থেকে ডিজেলে (Diesel) লিটার পিছু ৪ টাকা কৃষি সেস এবং পেট্রোলে (Petrol) লিটারপিছু ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে। ফলে নিশ্চিতভাবেই বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। জ্বালানির দাম বৃদ্ধির স্পষ্ট প্রভাব পড়বে সর্বস্তরেই৷

এখানেই শেষ নয়, সয়াবিন ও সূর্যমুখী তেলে ২০ শতাংশ কৃষি-সেস বসছে৷ সোনার উপর বসছে ২.৫ শতাংশ কৃষি- সেস৷ সেস বসছে তুলোর উপরেও।

যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, সেস বসলেও দাম বাড়ছে না পেট্রোপণ্যের৷ নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) দাবি, সেস চাপালেও জ্বালানির দাম বাড়বে না৷ কারণ বাজেটে পেট্রোল- ডিজেলের উপরে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি৷

এদিকে বাজেট প্রতিক্রিয়ায় সব মহলই আশঙ্কিত, পেট্রোল- ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম। অর্থনৈতিক মহলের অভিমত, কোষাগারের ঘাটতি মেটাতে পেট্রোল- ডিজেলের উপরেই কর চাপানোকেই সরকার আয় বৃদ্ধির সহজ পথ বলে মনে করেছে৷

পেট্রোল ও ডিজেল এখন প্রায় ৮৮-৯০ টাকার কোঠায় চলাফেরা করছে। এরপর সেস বসালে তা যে প্রায় একশো টাকা ছোঁবে, তা নিশ্চিত।

আরও পড়ুন-একাধিক দাবি রাহুল গান্ধীর, রাজনাথ সিং জানালেন, ‘আত্মনির্ভর’ ভারতের বাজেট

Advt

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...