Wednesday, June 24, 2026

বাজেটে খুশির জোয়ার শেয়ারবাজারে, দিনের শেষে ২৩১৪ পয়েন্টের শিখরে সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৮,৬০০.৬১ (⬆️ ৫.০০%)

🔹নিফটি ১৪,২৮১.২০ (⬆️ ৪.৭৪%)

৫০ হাজারের রেকর্ড ছুঁলেও বিগত কয়েকদিন ধরে এক টানা ধস নামতে দেখতে দেখা গিয়েছে শেয়ারবাজারে(Share Market)। তবে দূঃসময় কাটিয়ে কেন্দ্রের বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই চাঙ্গা হয়ে উঠল দেশের শেয়ারবাজার। দেশের অর্থনৈতিক(economy) বৃদ্ধি ঘটাতে বিদেশি বিনিয়োগ ও আমদানি শুল্ক কমানোর মতো একাধিক সিদ্ধান্তের জেরে শেয়ারবাজারে কার্যত খুশির জোয়ার। দিনের শেষে দেখা গেল কার্যত শিখর ছুঁয়ে ২৩১৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স(Sensex)। পাশাপাশি ৬৪৬ পয়েন্ট বেড়েছে নিফটিও(Nifty)।

সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট একের পর এক নয়া ঘোষণার ফলে ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে শুরু থেকেই খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৩১৪.৮৪ পয়েন্ট বা ৫.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৬০০.৬১।

আরও পড়ুন:৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র বীমাক্ষেত্রে, বাজেটে LIC নিয়েও বড় ঘোষণা নির্মলার

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার ৬৪৬.৬০ পয়েন্ট বা ৪.৭৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,২৮১.২০। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...