Sunday, April 5, 2026

গাজীপুরে কৃষকদের ধরনা মঞ্চে তৃণমূল-সহ বিরোধী প্রতিনিধি দলকে যেতে বাধা পুলিশের

Date:

Share post:

গাজীপুরে (Gazipur) কৃষকদের ধরনা (Farmers Protest) মঞ্চে যেতে গিয়ে পুলিশি বাধার মুখে তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরা। ধরনা মঞ্চে যাওয়ার অনেক আগেই আটকে দেওয়া হলো বর্ষীয়ান তৃণমূল (TMC) সাংসদ (MP) সৌগত রায় (Sougata Roy) সহ বিরোধীদের। একইসঙ্গে বাধা দেওয়া হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও।

পুলিশের দাবি, ধরনা মঞ্চে যাওয়ার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। তাছাড়া সেখানে রাজনৈতিক দলের নেতারা ভিড় করলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিরোধীদের পাল্টা অভিযোগ, কোনও রাজনৈতিক দলের নেতারা যেতে পারবেন না, এমন কোনও নির্দেশিকা প্রশাসনের তরফে জারি করাও তো হয়নি। তাহলে কেন বাধা?

এদিন বিরোধী তৃণমূল সাংসদ সৌগত রায় ছাড়াও ছিলেন এনসিপির সুপ্রিয়া সুলে, ডিএমকে-র কানিমোজি, আরএসপির এন কে প্রেমচন্দন, এনডিএ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিরোমণি আকালি দলের হরসিমরত কউর-সহ ১৫ জন নেতা-নেত্রী।

তাঁদের বাধা দেওয়ার পর কেন্দ্রীয় সরকার ও প্রশাসনকে একহাত নিয়ে সাংসদ সৌগত রায় বলেন, “সংসদের অভ্যন্তরে কৃষকদের দুরবস্থা নিয়ে আলোচনা করতে দিচ্ছে না। আজ আমাদের দেখাও করতে দিল না। আমরা স্পিকারকে জানাব এখানে কী ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। সরকার অসভ্য আচরণ করছে। এখানে ব্যারিকেড দিয়ে, কাঁটাতার দিয়ে, পেরেক পুঁতে আটকানো হচ্ছে। কোনও সভ্য দেশে এসব হয় না।”

Advt

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...