Friday, April 10, 2026

দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ইংল‍্যান্ডের রান সংখ্যা ২৬৩, শতরান রুটের, দুই উইকেট নিলেন বুমরাহ

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( india vs england) প্রথম টেস্টে প্রথম দিনের শেষ এগিয়ে ইংল‍্যান্ড টিম। দিনের শেষে জো রুটদের ( jeo root) রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ২৬৩। ইংল‍্যান্ডের হয়ে দুরন্ত ব‍্যাট অধিনায়ক রুটের। ১২৮ রান করে অপরাজিত তিনি।

করোনার পর এই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক ম‍্যাচ খেলতে নামলেন বিরাট কোহলিরা( virat kohli)। এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নামে ইংল‍্যান্ড। এদিন ইংল‍্যান্ডকে ভরসা দেন ওপেনিং জুটি বার্নস এবং সিবলি। বার্নস করেন ৩৩ রান। সিবলি করেন ৮৭। এরপর ইংল‍্যান্ডের হয়ে ব‍্যাট হাতে রান সংখ‍্যা বাড়ান অধিনায়ক জো রুট। এদিন কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামেন তিনি। আর তা স্মরণীয় হয়ে রইল ভারতের মাটিতে।

ভারতের হয়ে দুই উইকেট নেন যশপ্রীত বুমরাহ। একটি উইকেট নেন রবীচন্দ্র অশ্বিন। দ্বিতীয় দিন ব্যাট করবেন অভিজ্ঞ রুট। ইংল্যান্ডের হাতে রয়েছে ৭ উইকেট। দ্বিতীয় দিনের শুরুতে ইংল‍্যান্ডকে থামানো প্রথম লক্ষ‍্য ভারতীয় বোলারদের। এখন দেখার কত রানে থামাতে পারেন তারা, সেই দিকেই তাকিয়ে ক্রিকেট ভক্তরা।

আরও পড়ুন:লাল-হলুদ কনের সবুজ-মেরুন বর

Advt

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...