Monday, February 23, 2026

রিহানাদের সমর্থন এবং সচিন-সৌরভদের বিরুদ্ধে মুখ খুললেন তাদেরই সতীর্থ

Date:

Share post:

কৃষক আন্দোলনকে(farmer protest) কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। কৃষকদের বিরুদ্ধে ভারত সরকারের কড়া পদক্ষেপের বিরোধিতায় সরব আন্তর্জাতিক মহল। টুইট করে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা, পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ(greta thunberg)। এর পরই রিহানাদের মন্তব্যের তীব্র বিরোধিতা করে টুইট করেন সচিন-সৌরভ বিরাট কোহলি ধরে মত ক্রীড়া ব্যক্তিত্বরা। অবশ্য তাদের ঠিক বিপরীত পথে হেঁটে রিহানার(Rihana) মন্তব্যকে সমর্থন করলেন সচিন-সৌরভের সতীর্থ ইরফান পাঠান(Irfan pathan)। সব মিলিয়ে নতুন করে জলঘোলা হতে শুরু করল পরিস্থিতি।

ভারতের লাগাতার কৃষক আন্দোলনের জেরে রিহানা, গ্রেটা থুনবার্গের মত ব্যক্তিত্বদের ট্যুইটের পর বুধবার সন্ধ্যায় টুইট করে সচিন টেন্ডুলকর লেখেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস করা যায় না৷ বহির্বিশ্ব দর্শক হতে পারে, কিন্তু এর অংশ হতে পারে না৷ ভারতীয়রা ভারতকে যথেষ্ট ভাল ভাবে জানে এবং তাঁরাই ভারতের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে৷ আসুন দেশ হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকি৷ সচিনের সেই টুইট রিটুইট করেছেন সৌরভ গাঙ্গুলী সহ আরো একাধিক ক্রিকেটার। এরপরই তাঁদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা। তবে দেশের জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্বদের বিরুদ্ধে গিয়ে পাল্টা টুইট করতে দেখা যায় ইরফান পাঠানকে। টুইটে তিনি লেখেন, ‘যখন আমেরিকা যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডকে একজন পুলিশকর্মী নির্মমভাবে হত্যা করেছিলেন তখন আমাদের দেশ নিজেদের দুঃখ প্রকাশ করেছিল’।

আরও পড়ুন:জোড়াবাগান কাণ্ড: নাবালিকার পাকস্থলিতে বিরিয়ানি-চিপস, পুলিশের নজরে দারোয়ান

পাঠানের এই মন্তব্যে সরাসরি কৃষক আন্দোলনের বিষয়টি না থাকলেও ঘুরিয়ে কান ধরার মতো কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন তিনি এমনটাই মত বিশেষজ্ঞদের। পাশাপাশি ভারতীয় কৃষকদের পাশে থাকা রিহানাদের সমর্থন জানিয়েছেন তিনি। অবশ্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোই যে বার্তা বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে তার বিপরীতে ইতিমধ্যে একাধিক যুক্তি উঠে এসেছে। তার মধ্যে অন্যতম মার্কিন নির্বাচনের সময় আমেরিকায় গিয়ে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা। পাশাপাশি আমেরিকার ক্যাপিটাল হিল হিংসাত্মক ঘটনার সময় ভারতের প্রধানমন্ত্রীর টুইট। সব মিলিয়ে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতো দ্বিধা বিভক্ত পরিস্থিতি তৈরি হয়েছে দেশের অন্দরে।

Advt

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...