Monday, March 16, 2026

জোড়াবাগান কাণ্ড: নাবালিকার পরিবারের পাশে রাজ্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অগ্নিমিত্রা

Date:

Share post:

জোড়াবাগান কাণ্ডে (Jorabagan) তুঙ্গে রাজনৈতিক চাপানউতর। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে রহস্যের কিনারা করে ফেলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। গ্রেফতার করা হয়েছে যে বাড়িতে ঘটনা ঘটেছিল, তার কেয়ারটেকার-কে। যদিও এই ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিধানসভা ভোটের (Assembly Election) আগে শাসকের বিরুদ্ধে সলতে পাকানোর কাজটা শুরু করেছে গেরুয়া শিবির।

আজ, শুক্রবার দুপুরে মৃত নাবালিকার উত্তর কলকাতার বাড়ির ভিতরে যখন স্থানীয় তৃণমূল (TMC) বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। ঠিক তখনই বাড়ির বাইরে দাঁড়িয়ে দলবল নিয়ে দাঁড়িয়ে ফুঁসছিলেন বিজেপির (BJP) মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Pal)। জোড়াবাগান থানায় যান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। থানা ঘেরাও কর্মসূচি নেন তাঁরা। যা নিয়ে মৃতা নাবালিকার বাড়ির চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

অগ্নিমিত্রা সাফ জানান, মৃতার মায়ের সঙ্গে দেখা না করে ফিরবেন না তিনি। ঘটনা তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ”পুলিসকে নিষ্ক্রিয় করে রেখেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মতো জায়গায় সিসিটিভি নেই। অথচ মাননীয়া হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রকল্পের কথা বলেন। তৃণমূল শাসিত রাজ্যে আসল অপরাধিকে আড়াল করতেই অন্যকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন অগ্নিমিত্রা। এখানেই শেষ নয়, ঘটনার দায় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন অগ্নিমিত্রা।”

আরও পড়ুন:নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী চূড়ান্ত হয়েছে, জানালেন সাংসদ কল্যাণ

অন্যদিকে, মৃতার বাড়ি থেকে বেরিয়ে বিজেপির ভূমিকার তীব্র নিন্দা করে মন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায়, ”এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনায় বিজেপি এসে রাজনীতি করছে। পুলিশ কাজ করছে। দোষীরা সকল গ্রেফতার হবে। কিন্তু বিজেপি রাজনীতি করছে। একেবারেই এটা করা উচিত নয়।”

Advt

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...