Saturday, April 4, 2026

১০ ফেব্রুয়ারি মালদহে নাড্ডার পাল্টা সভা মমতার

Date:

Share post:

শনিবার মালদহ সফরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। ১০ ফ্রেব্রুয়ারি মালদহেই তার পাল্টা সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আজ মালদহ টাউন হলে হয়ে গেল এক আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ছিলেন রাজ্যসভার সাংসদ তথা মালদহ জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর।

জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর জানান, ১০ তারিখে দুপুর তিনটেয় রাজ্যের মুখ্যমন্ত্রী একটি জনসভা করবেন। তবে জনসভা কোথায় হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি তাও আমরা মালদহের গাজল ইংলিশ বাজারের দুটি জায়গা দেখেছি। এর মধ্যেই সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রী সভা কোথায় হবে। জনসভাকে নিয়ে বিশেষ মিটিং আজ টাউন হলে করা হল।

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির মালদহে আসার প্রসঙ্গে তিনি জানান, ভোটের আগে বিজেপি এরকম বাংলায় এসে রাজনীতি করছে আজকে তারা কৃষকদের সঙ্গে যে অন্যায় করছে সেই অন্যায় কৃষকরা ভালো চোখে দেখছে না। আমাদের দাবি কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

আরও পড়ুন- ‘চুপ থাকব না’, কৃষক সমর্থনে এবার কমলা হ্যারিসের ভাইজি মিনা

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...