Monday, April 6, 2026

রবিবার জামশেদপুরের বিরুদ্ধে জয় চাইছে লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

রবিবার আইএসএলে( isl) জামশেদপুর এফসির ( jamshedpur fc) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc eastbengal)। প্রথম লেগে জামসেদপুরের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে রবিবারের ম‍্যাচে জামসেদপুরের বিরুদ্ধে জয় চাইছে লাল-হলুদ ব্রিগেড।

১৫ ম‍্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে ইস্টবেঙ্গল। প্লে-অফে যাওয়ার রাস্তা বন্ধ। তাই এখন প্রতি ম‍্যাচ জিতে লিগ শেষ করাই লক্ষ‍্য ইস্টবেঙ্গল শিবিরের।

৪ ম‍্যাচ নির্বাসিত লাল-হলুদ কোচ রবি ফাউলার। তাই জামসেদপুর ম‍্যাচে ফাউলারের জায়গায় থাকবেন সহকারি কোচ টনি গ্রান্ট। জামসেদপুর ম‍্যাচে ফাউলার না থাকাটা চিন্তায় রাখছে দলকে। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন গ্রান্ট।

এদিনও সাংবাদিক সম্মেলনে এসে ক্ষোভ উগরে দিলেন টনি গ্রান্ট। তিনি বলেন,” সবার শেষে আইএসএলে যোগ দেওয়ার পর মাত্র তিন সপ্তাহের প্রি-সিজন করেছি। তবুও ছেলেরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছে। আবার জৈব বলয়ের মধ্যে মাসের পর মাস থাকা। আমাদের সমস্যাগুলো কেউ দেখছেন না। বরং নিন্দুকরা একটার পর একটা পাথর ছুঁড়ে চলেছেন।” কিছুদিন আগে টুইটারেও ক্ষোভ উগরে দিয়েছেলেন তিনি। সেই ঝাঁজ শনিবার টের পাওয়া গেল গ্রান্টের কথায়।

আরও পড়ুন:চালকের আসনে রুট বাহিনী, দিনের শেষে ইংল‍্যান্ডের রান সংখ‍্যা ৮উইকেট হারিয়ে ৫৫৫

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...