Monday, June 8, 2026

চরম রাজনৈতিক সৌজন্য দেখিয়ে তৃণমূল বলল আজ বিপর্যয়ের দিন রাজনীতি নয়

Date:

Share post:

রবিবার একদিকে উত্তরাখণ্ডে(Uttrakhand) ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে(devastating landslide) বিপর্যস্ত বহু মানুষ। আর অন্যদিকে হলদিয়ায় প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি ( prime minister Narendra Modi)এদিনও ব্যস্ত রইলেন পশ্চিমবঙ্গ সরকার (bengal government)এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee) সমালোচনায়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় উঠেছে । প্রধানমন্ত্রী এদিন তাঁর দীর্ঘ ভাষণে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসকে নানামুখী আক্রমণ করেছেন। কিন্তু তা সত্ত্বেও চূড়ান্ত রাজনৈতিক সৌজন্য দেখালো তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় (TMC MP sukhendu Sekhar Roy)বলেন, ‘এমন দিনে আমাদের মন ভার হয়ে রয়েছে। এমন দিনে আমরা প্রধানমন্ত্রীর কোনও রাজনৈতিক আক্রমণের জবাব দেব না। আগামিকাল সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দেওয়া হবে।’

Advt

Related articles

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...