Monday, April 13, 2026

করোনা-কারনে প্রয়াত রাজীব কাপুরের শ্রাদ্ধ-অনুষ্ঠান বাতিল

Date:

Share post:

অতিমারী কোভিডের কারণে বাতিল করা হল অভিনেতা রাজীব কাপুরের ( Rajiv Kapoor) চৌথা (Chautha) বা শ্রাদ্ধ অনুষ্ঠান ৷

ইনস্টাগ্রামে এমনই জানালেন কাপুর পরিবারের তরফে প্রয়াত ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর (Neetu Kapoor)।

রাজীব কাপুরের ছবি শেয়ার করে নীতু লিখেছেন, মহামারীর সময়ে প্রত্যেকে যাতে নিরাপদ থাকেন, সে কারণেই রাজীব কাপুরের শ্রাদ্ধের অনুষ্ঠান বাতিল করা হল। পাশাপাশি, রাজীবের আত্মা যাতে শান্তি পান, তার প্রার্থনাও করেন নীতু। শোক বার্তায় তিনি বলেছেন, রাজীবের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, রাজ কাপুর- পরিবার তা পূরণ করতে পারবে না৷


প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ‘রাম তেরি গঙ্গা মইলি’-র নায়ক রাজীব কাপুর। তাঁকে চেম্বুরের এক হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার দুপুরেই তিনি প্রয়াত হন৷ প্রয়াত এই অভিনেতা বলিউডে তেমন সুবিধা করতে পারেননি৷ দাম্পত্য জীবনেও সফল হননি৷ একাই থাকতেন৷ মৃত্যুর আগের দিন বন্ধুদের হোয়াটস অ্যাপ গ্রুপে কথা বলার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ সেই অসুস্থতাতেই থেমে যায় তাঁর পার্থিব জীবনের পথচলা৷

আরও পড়ুন:Uttarakhand Glacier Burst : মৃত বেড়ে ৩২, খোঁজ মিলছে না ২০৬ জনের

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...