Tuesday, June 23, 2026

Uttarakhand Glacier Burst : মৃত বেড়ে ৩২, খোঁজ মিলছে না ২০৬ জনের

Date:

Share post:

তুষারধসের পর বিধ্বস্ত উত্তরাখণ্ড। মৃত্যু মিছিল অব্যাহত। মৃতের সংখ্যা বেড়ে হল ৩২। বুধবার সকাল পর্যন্ত পাওয়া খবরে সরকারি সূত্রে জানা যাচ্ছে, এখনও নিখোঁজ ২০৬ জন। যাঁদের খোঁজ মিলছে না তাঁদের মধ্যে ২৫-৩৫ জন তপোবন সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন।

উল্লেখ্য, রবিবার চামোলি জেলার যোশীমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে। অলকানন্দা নদীতে ঋষিগঙ্গা বাঁধ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে। ধৌলিগঙ্গা এলাকায় রেনি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পও।

এখনও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে সেখানে। রবিবার থেকেই উদ্ধারকাজ চালাচ্ছে এসডিআরএফ, ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় সেনার একটি বড় দলও মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, নিখোঁজদের পরিজনদের যোগাযোগের জন্য নম্বর চালু করেছে উত্তরাখণ্ড পুলিশ। DIG-র সঙ্গে এই নম্বরে ৯১ ৭৫০০০১৬৬৬৬ যোগাযোগ করতে পারেন। অন্যদিকে, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ২৪ জনের দেহ চিহ্নিত করতে পারেনি পুলিশ। চিহ্নিতকরণের জন্য ওই দেহগুলির ছবি হোয়াটসঅ্যাপে পাঠাবে পুলিশ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আরও ২ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর জখমদেরও ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মোদি।

আরও পড়ুন-কৃষক আন্দোলনকে সমর্থন করে চাপে টুইটার, আইনকে হাতিয়ার কেন্দ্রের

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...