Saturday, June 27, 2026

স্বাস্থ্যসাথী কার্ডে রেট চার্ট বাড়ালো রাজ্য সরকার

Date:

Share post:

প্রত্যেক রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালুর পর থেকেই বেসরকারি হাসপাতাল নিয়ে অভিযোগ আসছিল। অভিযোগ ওঠে, স্বাস্থ্যকার্ড থাকলেও রোগীকে ফিরিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পরও ছবিটা বদলায়নি।

মঙ্গলবার বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব এনএস নিগম, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী। সেখানেই পরিমার্জিত দরের তালিকা নিয়ে সুপারিশ প্রকাশ করেছে রাজ্য।

সংশোধিত রেট-চার্টে হৃদরোগ সংক্রান্ত চিকিৎসার খরচ ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। সাধারণ চিকিৎসার দর বেড়েছে ২০ শতাংশের মতো। সাধারণ অস্ত্রোপচারের বরাদ্দ বাড়ানো হয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। সবমিলিয়ে যে ১০৫ টি প্যাকেজ সবথেকে বেশি প্রচলিত, সেগুলির মধ্যে ৩৩ টি প্যাকেজের দর পরিমার্জন করা হয়েছে। তার জেরে সার্বিকভাবে স্বাস্থ্যসাথীতে রাজ্যের খরচ প্রায় ১০ কোটি টাকা বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব। মুখ্যসচিব জানান, রাজ্য আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্বাস্থ্যসাথীর বিভিন্ন প্যাকেজের দর পরিমার্জন করা হবে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...