Saturday, April 4, 2026

পাঁশকুড়ায় বিজেপিকে ফের তুলোধনা করলেন কুণাল

Date:

Share post:

বিজেপিকে ফের তুলোধনা করলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। শুক্রবার
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রঘুনাথবাড়ি পঞ্চায়েতে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলার দরজায় দরজায় বিজেপির চাল ভিক্ষা করার কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, “সীতাকে হরণ করার জন্য সাধুর ছদ্মবেশে এসেছিলেন রাবণ।”


গেরুয়া শিবিরকে একহাত নেওয়ার পাশাপাশি তৃণমূল সরকারের উন্নয়নের
পরিসংখ্যান তুলে ধরেন । সাধারণ মানুষের প্রাপ্তির ঝুলি যে শূণ্য নয় তাও জানিয়েছেন তিনি। ঘরে ঘরে আলো, পর্যাপ্ত জলের ব্যবস্থা, রাস্তাঘাট মেরামত, উন্নয়নের দিকে রাজ্য সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বলে তিনি জানিয়েছেন।

রাজ্যে আসন্ন নির্বাচনের আবহে বিজেপির ভোট-নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল।
এদিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় স্বরসত্যা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের নতুন মঞ্চ উদ্বোধনে তিল ধারণের জায়গা ছিল না।

ছিলেন বিধায়ক ফিরোজা বিবি, পুরপ্রধান নন্দ মিশ্র, পঞ্চায়েতপ্রধান অজিত সামন্ত প্রমুখ।স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি ক্যান্টিনও এদিন পথ চলা শুরু করে।

MPLAD তহবিল থেকে এই কাজগুলি সম্পূর্ণ হওয়ার পাশাপাশি ,
কৃষক বৈঠকে কৃষকরা অভিযোগ করেন, দুটি সমবায় ব্যাঙ্ক কৃষিঋণ মকুবের বদলে জুলুম করে সুদসহ আদায় করছে। কৃষকরা একটি স্মারকলিপিও দেন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...