Tuesday, April 7, 2026

মৌলালি মোড়ে বাস আটকে হরতালের নামে “গুন্ডাগিরি” বামেদের

Date:

Share post:

হরতালের (Strike) নামে কার্যত দাদাগিরি, গুন্ডাগিরি, তাণ্ডবের অনেক ছবি উঠে এসেছে বামেদের (Leftfront) ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ-এ। সকালে স্বাভাবিক জনজীবন শুরু হওয়ার পর থেকেই কার্যত জোর (Forced) করে ধর্মঘট করার পথ বেছে নেয় বামেরা।

তারই অঙ্গ হিসেবে মৌলালি (Moulali) মোড়ে বেনজির তান্ডব শুরু করেন বাম কর্মী-সমর্থকরা। বনধ উপেক্ষা করে বেরোনোয় বাইক আরোহী, অটো, ট্যাক্সি, বাস চালকদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। মৌলালি মোড়ে একের পর এক বাস আটকানোর চেষ্টা করলেন বনধ সমর্থকরা। একইসঙ্গে গোটা রাস্তা জুড়ে জ্বালিয়ে দেওয়া হয় টায়ার ও খড়। বনধ সমর্থকদের বিক্ষোভের জেরে কাজের দিনে প্রায় আধঘন্টা অবরুদ্ধ থাকে মৌলালির মত ব্যস্ততম মোড়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৌলালি মোড়ে বাস আটকানোর চেষ্টা করে ধর্মঘটীদের দাবি, “বাস কেন চলবে আজকে? পুলিশ আমাদের মেরে হাত, পা ভেঙে দিয়েছে! কেন বাস চলবে?” আসানসোলের বেশ কিছু এলাকায় বনধ সমর্থনকারীরা রাস্তায় পথচারী ও বাইক আরোহীদের মারধর করেন বলে অভিযোগ। ইছাপুরেও এক বাইক আরোহীকে বেধড়ক মারধর করা হয়েছে। ভাঙা হয়েছে ট্যাক্সি, অটো।

আরও পড়ুন-NRC আসলে এক খেলা, যা খেলছে রাজনৈতিক দলগুলি, বিস্ফোরক মন্তব্য গগৈয়ের

Advt

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...