Monday, April 6, 2026

প্রাক্তন প্রধান বিচারপতি আস্থা রাখতে পারছেন না আদালতে!কিন্তু কেন?

Date:

Share post:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ এবং তার বিচারপ্রক্রিয়া নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বর্তমানে রাজ্যসভার সাংসদ গগৈ এ নিয়ে আর যাই হোক আদালতে যাওয়ার পক্ষপাতী নন। তাঁর মতে, গিয়ে কোনও লাভ নেই, গিয়ে কোনও বিচার পাওয়া যাবে না।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কনক্লেভের সঞ্চালক তুলে আনেন লোকসভায় তাঁর বিরুদ্ধে তৃণমূল সংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে পাল্টা এক গুচ্ছ প্রশ্ন তুলে গগৈ বলেন, ‘‘মামলা করে আর কী হবে। আদৌ কি বিচার পাওয়া যায় আদালতে? কে আদালতে যায় বলুন তো? আদালতে গিয়ে ঘষতে ঘষতে জুতো ক্ষয় করা ছাড়া আর কিছু হয় না।

বরং প্রাক্তন বিচারপতির প্রশ্ন , ‘‌আমরা যে একটা ভয়ঙ্কর সময়ে বেঁচে আছি, তা নিয়ে কি আপনার কোনও সন্দেহ আছে?‌ যাঁদের কণ্ঠস্বর রয়েছে, কথা বলার ক্ষমতা রয়েছে, তাঁদের জন্য বিপদ অপেক্ষা করছে!‌ সব জায়গা থেকেই হুমকি আসে, আপনারা কি এটা বোঝেন না?‌’ বিচারব্যবস্থায়‌ সংস্কার জরুরি, মনে করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।

এরপরই মহুয়ার টুইট , ‘‌দেশের বিচারব্যবস্থা নিয়ে দুঃখপ্রকাশ করছেন শীর্ষ আদালতের একজন প্রাক্তন বিচারপতি, যিনি আবার রাজ্যসভার মনোনিত সাংসদ। অদ্ভুত এবং হাস্যকর!‌’

সিএএ, এনআরসি প্রসঙ্গে রঞ্জন গগৈর মত, ‘‌সংসদে ওই আইন পাশ হয়েছে। আমরা রাজ্য এবং উত্তর–পূর্ব ভারতের মানুষ এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।’‌ কৃষক আন্দোলন প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‌রফাসূত্র মিলছে না। আমার কাছেও সমাধান নেই। যদি আইনি সমাধান চাওয়া হয়, তাহলে তা দেবে শীর্ষ আদালত।

আরও পড়ুন: তৃণমূলের মঞ্চে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা, শীর্ষ নেতৃত্বের সামনে বিক্ষোভ কর্মী-সমর্থকদের

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...