Saturday, April 4, 2026

বিশ্বভারতীর সঙ্গীত ভবন থেকে উধাও প্রশ্নপত্র, বাতিল একাধিক পরীক্ষা

Date:

Share post:

ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী। এবার পরীক্ষার ঠিক আগে বিশ্বভারতীর (Visva Bharati) সঙ্গীত ভবন থেকে উধাও হয়ে গেল প্রশ্নপত্র। যার জেরে ফলে বন্ধ রাখতে হয়েছে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা। এই ঘটনায় সঙ্গীত ভবনের নিরাপত্তা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন। পাশাপাশি, ফের একবার সমালোচনার মুখে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি।

১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র নাটক ও ধ্রুপদী সঙ্গীতের পরীক্ষা ছিল। কিন্তু এই বিষয়গুলির প্রশ্নপত্র হারিয়ে যাওয়ার কারণে আপাতত বাতিল করা হল পরীক্ষা। পরিস্থিতি দেখে অনেকেরই পাল্টা অভিযোগ, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ভয়ে পরীক্ষা বাতিল করেছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর সঙ্গীত ভবনের অধ্যক্ষ জানিয়েছেন, রবীন্দ্র সংগীত, নৃত্য ও নাটক বিভাগের প্রধান কে সুনিতা দেবীর ঘর থেকে চুরি গিয়েছে এই প্রশ্নপত্র। যদিও অধ্যাপিকার বিরুদ্ধে কোনও রকম অভিযোগ করতে চায়নি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন- জোটে আনতে ১৬ তারিখের কং-বাম বৈঠকে ডাকা হলো আব্বাস সিদ্দিকিকেও

Advt

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...