Monday, April 6, 2026

রয় কৃষ্ণার গোলে লিগ শীর্ষে এটিকে মোহনবাগান

Date:

Share post:

লিগ শীর্ষে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। রবিবার আইএসএলে( isl) জামশেদপুর এফসিকে( jamshedpur fc) ১-০ গোলে হারিয়ে লিগ শীর্ষে পৌছে গেল হাবাসের দল। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা( roy krishna)।

প্লে অফের রাস্তা আগেই পাকা হয়ে গিয়েছিল বাগান ব্রিগেডের। তাই এদিনের ম‍্যাচে প্রধান লক্ষ‍্যই ছিল জামশেদপুরের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে পৌঁছনোর। যেমন ভাবনা ঠিক তেমনটাই করে দেখাল হাবাসের দল। তবে সেই মুহুর্তের জন‍্য অবশ্যই অপেক্ষা করতে হয়েছে ম‍্যাচের ৮৫ মিনিট পর্যন্ত।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমন চালায় রয় কৃষ্ণারা। তবে পাল্টা আক্রমণ চালাতে ব‍্যর্থ হয়নি জামশেদপুর এফসি। ম‍্যাচের ৩৮ মিনিটে সন্দেশের পাস থেকে সুযোগ আসে ডেভিড উইলিয়ামসের কাছে। শট করলেও গোল করতে ব্যর্থ হলেন তিনি। আক্রমন পাল্টা আক্রমন চালায় দু দল। কিন্তু প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। ম‍্যাচের ৮৫ মিনিটে গোল করে বাগানকে ১-০ গোলে এগিয়ে দেন রয় কৃষ্ণা। এই জয়ের ফলে ১৭ ম‍্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে পৌঁছে গেল বাগান শিবির।

১৯ তারিখ লেগের দ্বিতীয় ডার্বি। তার আগে এই জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন হাবাস।

আরও পড়ুন:লিগের ‘লাস্ট বয়ের’ কাছে হার মহামেডানের

Advt

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...