Tuesday, April 7, 2026

বিদায় নিচ্ছে শীত, চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ

Date:

Share post:

বিদায় নিচ্ছে শীত। চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে সামান্য ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাচ্ছে। বসন্তের শুরুতেই গরম বাড়ছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ ও সর্বনিম্ন ৪৩ শতাংশ।

আরও পড়ুন-প্রতিষ্ঠা দিবসেই ভোটে লড়ার ঘোষণা ‘হিন্দু সংহতি’র

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২০ ডিগ্রির কাছাকাছি। সোমবার সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আংশিক মেঘলা আকাশ। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমেছিল। তারপর ফের বাড়ল তাপমাত্রা। যার ফলে ভরা বসন্তে বেশ খানিকটা গরম পড়েছে শহরে। তবে রাজ্যের বাকি জেলায় হালকা ঠান্ডা অনুভূত হবে আরও কয়েকদিন। আপাতত রাজ্যের কোনো জায়গাতেই তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ, সরস্বতী পুজোতেও শুষ্ক থাকবে আবহাওয়া।

Advt

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...