Saturday, April 4, 2026

রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমারের নামে সমন 

Date:

Share post:

কানাইয়া কুমারের (Kanhaiya Kumar) নামে সমন পাঠালো নয়া দিল্লির একটি আদালত(court of New Delhi)। ২০১৬-র ৯ ফেব্রুয়ারি জেএনইউ(JNU campus) ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, তাদের কাছে এমন অনেক তথ্য ও সাক্ষ্য রয়েছে, যা প্রমাণ করে যে স্লোগান যাঁরা তুলেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন কানহাইয়া কুমারও। এরই ভিত্তিতে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিল্লির একটি আদালত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারকে আগামী ১৫ মার্চ হাজিরার জন্য সমন পাঠাল। কানহাইয়া কুমার ছাড়াও উমর খালিদ, অনির্বান ভট্টাচার্য সহ নয় জনের বিরুদ্ধেও সমন পাঠিয়েছে আদালত।

গত বছরই চার্জশিট দায়েরে করার অনুমতি পেয়েছিল দিল্লি পুলিশ। চার্জশিটে দাবি করা হয়েছে, ২০১৬-র ৯ ফেব্রুয়ারি সংসদে হামলায় দোষী আফজল গুরুর মৃত্য বার্ষিকীতে কানহাইয়া কুমারের নেতৃত্বে জেএনইউতে দেশবিরোধী স্লোগান দেওয়া হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ, ৩২৩,৪৬৫, ৪৭১, ১৪৩, ১৪৯, ১৪৭, ১২০ বি ধারায় চার্জশিট দাখিল হয়েছে।

Advt

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...