Friday, April 3, 2026

‘জ্বালানির দাম বাড়লেই সরকার খারাপ’, তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের পাশে নীতীশ

Date:

Share post:

দেশে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে পেট্রোল (Petrol), ডিজেলের (Diesel) দাম। যার ফলে নাজেহাল সাধারণ থেকে গণপরিবহনের (Public Transport) কর্তা সকলেই। জ্বালানিতে মূল্য বৃদ্ধির ফলে রোজকার বাজার, বাস ভাড়া ইত্যাদি ক্ষেত্রে খরচ বাড়ার আশংকায় ঘুম উড়েছে মধ্যবিত্তের। এমনিতেও লকডাউন (Lockdown) পরবর্তি বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। জ্বালানির দাম কবে কমবে সে দিকে তাকিয়ে সকলেই।

পেট্রোল, ডিজেলের দামে রাশ না টানায় বিরোধীদের প্রবল সমালোচনার মুখে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। যদিও কেন্দ্রের এই ভূমিকা নিয়ে একেবারেই অখুশি নন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নিতীশ কুমার (Nitish Kumar)। তাঁর কথা শুনে মনে হবে জ্বালানি লিটার প্রতি রেকর্ড দাম হওয়াই স্বাভাবিক! তিনি বলেছেন, “সরকার দাম না বাড়লে তখন সবাই ভাল বলবে। কিন্তু এখন দাম বাড়ছে। কী কারণে বাড়ছে সেটা সবাই জানে। পেট্রোল, ডিজেলচালিত গাড়িগুলোতে এরকম খারাপ প্রভাব পড়ে।” সাধারণ মানুষের সমস্যাকে এড়িয়ে গিয়ে বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহার করার পক্ষে। একমাত্র এই উপায়েই এধরণের পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে তাঁর টোটকা।

বিরোধীরা বারংবার দাবি করে চলেছেন যাতে তাৎক্ষণিকভাবে জ্বালানির ওপর থেকে ট্যাক্স কমিয়ে নেয় সরকার। কিন্তু গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এই দাম কমানোর ব্যাপারে আবগারি শুল্ক হ্রাস করার বিষয়টি সরকার এখনই বিবেচনা করছে না।

আরও পড়ুন: সংসদ ভবনে ধর্ষণ, নির্যাতিতার কাছে ক্ষমা চাইলেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Advt

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...