Monday, April 13, 2026

২৪শেই ঘোষণা ভোটের নির্ঘন্ট? কমিশন সূত্রে তেমনই ইঙ্গিত

Date:

Share post:

২৪ ফেব্রুয়ারিতেই কি রাজ্যের ভোটের নির্ঘন্ট ঘোষণা? নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে তেমনই খবর।

নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোট ঘোষণার ৭২ ঘন্টা আগে কমিশনের তরফে এসওপি (SOP) অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠানো শুরু হয়। ইতিমধ্যে কমিশনের তরফে রাজ্যের জেলায় জেলায় তা পাঠানো শুরু হয়ে গিয়েছে। এসওপি অর্ডার শিট ইতিমধ্যে জেলা শাসক ও পুলিশ সুপারদের (DM & SP) কাছে পাঠানো শুরু হয়ে গিয়েছে। শুধু তাই আজ, শনিবার থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও পাঠানো শুরু হয়ে গিয়েছে। ফলে ভোটের নির্ঘন্ট ২৪ ফেব্রুয়ারি (24th February) হওয়ার সম্ভাবনা প্রবল, যদি না শেষ মুহূর্তে কোনও ‘বিশেষ’ কারণে দিন পরিবর্তন হয়।

আরও পড়ুন-আইন আইনের পথে চলবে, মাদক-সহ বিজেপি নেত্রীর গ্রেফতারে মন্তব্য দিলীপের

ভোটের দিন ঘোষণার পর প্রচারের জন্য নূন্যতম ৪৫ দিন সময় দেওয়াটা বাধ্যতামূলক। ফলে এপ্রিলের ১৫ তারিখের পর বেশ কয়েক দফায় ভোট হবে রাজ্যে। ভোট গণনাও মে মাসের প্রথম সপ্তাহে হবে বলে মনে করা হচ্ছে। কারণ, ৪ মে থেকে সিবিএসই ( CBSE) পরীক্ষা শুরু হচ্ছে। সে কথাও কমিশন মাথায় রাখছে।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...