Saturday, April 4, 2026

৬ ঘন্টা ট্রেনিং করে ২০ টাকার টিফিন! বিক্ষোভ ভোটকর্মীদের

Date:

Share post:

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্ততি। চলছে পোলিং অফিসারদের ট্রেনিং দেওয়ার কাজ। মালদা জেলারও বিভিন্ন স্কুলে স্কুলে শুরু হয়েছে পোলিং পার্সোনাল দের নিয়ে নির্বাচনের ট্রেনিং। কিন্তু ভোটকর্মীদের দাবি, ৬ ঘন্টা ট্রেনিং করার পর মিলছে মাত্র ২০ টাকার টিফিন! যেখানে নির্বাচন কমিশন থেকে লাঞ্চ বাবদ ধার্য করা হয়েছে ১৭০ টাকা। এই অভিযোগে বিক্ষোভ দেখান মালদহের অক্রমনী উচ্চ বিদ্যালয় এবং চাঁচল সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ভোট কর্মীরা।

ভোটকর্মীদের অভিযোগ ৬ ঘন্টা ট্রেনিং করার পর দেওয়া হচ্ছে মাত্র ২০ টাকার টিফিন। টিফিনে রয়েছে, একটা ছোট কেক,একটা ছোট বিস্কুটের প্যাকেট আর একটা ছোট ফ্রুটি। এখন প্রশ্ন উঠছে ৬ ঘন্টা ট্রেনিং সেখানে এই সামান্য খাবার খেয়ে কি করে নির্বাচনের ট্রেনিং নেবেন নির্বাচনের কাজে যুক্ত হওয়া ভোট কর্মীরা? যেখানে ভারতের নির্বাচন কমিশন ভোট কর্মীদের প্রশিক্ষণ এ টিফিন খরচ বাবদ মাথাপিছু ১৭০ টাকা বরাদ্দ করেছে সেখানে কুড়ি টাকার নাম মাত্র টিফিন দিচ্ছে বলে অভিযোগ করেন ভোটের প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা।এই অভিযোগে মালদহের অক্রমনী উচ্চ বিদ্যালয় এবং চাঁচল সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় ভোট কর্মীরা বিক্ষোভ দেখান । বিক্ষোভের দুটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা আধিকারিকদের দেওয়া খাবার বয়কট করছেন। কোথাও আবার কেন পুরো টাকার খাবার দেওয়া হচ্ছে না এ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে বলে দেখা যাচ্ছে ভিডিওতে।

আরও পড়ুন- অবশেষে পূর্ব বর্ধমান থেকে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং, গ্রেফতার দুই পুত্রও

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...